বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি-বজ্রঝড়ের পূর্বাভাস, একনজরে আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, ২৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিম অংশে তাপপ্রবাহ শুরু হতে পারে

আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, ২৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিম অংশে তাপপ্রবাহ শুরু হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস

পূর্ব ভারতের ওপরে উত্তর থেকে দক্ষিণে একটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির ওপরে শক্তিশালী দক্ষিণ পশ্চিম বায়ু বয়ে যাচ্ছে। এর প্রভাবে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরার বিস্তীর্ণ অংশে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪-২৬ এপ্রিল অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অসম ও মেঘালয়ে ২৪, ২৭ ও ২৮ এপ্রিল বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অসম-মেঘালয়ে আগামী ৫ দিন ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী দুদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায়।

বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

কেরল, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে আগামী ৫ দিন এবং অন্ধ্রপ্রদেশে ২৭ ও ২৮ এপ্রিল বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ২৪ এপ্রিল কেরলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে।

পশ্চিম হিমালয়েও বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম হিমালয়েও বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম হিমালয়ের রাজ্যগুলিতে। ২৫ এপ্রিল পশ্চিম হিমালয়ের সংলগ্ন পঞ্জাব ও হরিয়ানার সমতল এলাকায় ধূলোর ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে ২৮ এপ্রিল থেকে। এর জেরে পশ্চিম হিমালয় অঞ্চলে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, আগামী পাঁচ দিন গুজরাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বিহারে ২৪-২৬ এপ্রিল, মধ্য মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৫-২৮ এপ্রিল, রাজস্থান, দক্ষিণ উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভে ২৬-২৮ এপ্রিল এবং পঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানায় ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহের ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৩ দিন মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে গুজরাত ও মহারাষ্ট্রে আগামী দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+