একের পর এক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের! কমবে তাপপ্রবাহের তীব্রতা

একের পর এক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের! কমবে তাপপ্রবাহের তীব্রতা

উত্তর-পশ্চিম ভারত এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহের (heatwave) তীব্রতা কমতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দফতর। অন্যদিকে দক্ষিণের কয়েকটি রাজ্য এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির কবলে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও।

তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহের সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশে ১৩, ১৬, ১৭ এপ্রিল, বিহারে ১৩ ও ১৪ এপ্রিল, ঝাড়খণ্ডে ১৩ ও ১৫ এপ্রিল, রাজস্থানে ১৫ ও ১৭ এপ্রিল, গুজরাতে ১৫ ও ১৬ এপ্রিল, হরিয়ানা-দিল্লি-পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ ১৬ ও ১৭ এবং পঞ্জাবে ১৭ এপ্রিল তাপপ্রবাহ চলতে পারে। তবে এর তীব্রতা অনেকটাই কম থাকবে।

বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস এবং সতর্কতা

বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস এবং সতর্কতা

বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিমা বায়ু উত্তর পূর্বার রাজ্যগুলির দিকে যাচ্ছে। যে কারণে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এর মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ-সিকিম, অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়-নাগাল্যান্ড-মনিপুর-ত্রিপুরায় আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়ে আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১৩ ও ১৪ এপ্রিল, নাগাল্যান্ড-মনিপুরে ১৭ এপ্রিল ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ১৩-১৫ এপ্রিল অসম-মেঘালয়ে। অরুণাচল প্রদেশে ১৪-১৬ এপ্রিলের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া

দক্ষিণে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া

দক্ষিণ-পূর্ব আরবসাগর এবং সংলগ্ন কেরলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কেরল-মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু-পুরুচেরি-কাড়াইকাল, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে।
১৪-১৫ এপ্রিল ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু এবং কেরলের কোনও কোনও জায়গায়।
তামিলনাড়ু উপকূলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রভাব পড়তে পারে মান্নার উপসাগর এবং কমোরিন-এ। দক্ষিণ-পূর্ব আরবসাগর , কেরল উপকূল এবং লাক্ষাদ্বীপেও এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৩ ও ১৪ এপ্রিল। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমী হিমালয়ে বৃষ্টিপাত

পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমী হিমালয়ে বৃষ্টিপাত

উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকায় পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমী হিমালয় এলাকায় ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে ১৩ এপ্রিল জম্মু ও কাশ্মীরে, ১৩-১৪ এপ্রিল হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

ধূলো ঝড়ের পরিস্থিতি

ধূলো ঝড়ের পরিস্থিতি

১৩ এপ্রিল বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ এবং ধূলোর ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর পশ্চিম রাজস্থানে। সেখানে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম রাজস্থানেও একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা। ১৪ এপ্রিল উত্তত প্রদেশের কিছু অংশে সর্বোচ্চ ঘন্টায় ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+