পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি! স্বস্তি দিয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

আবহাওয়া (Weather) দফতরের তরফে বেশ কয়েকটি রাজ্য ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, ১২ এপ্রিল নাগাদ আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিস্তীর্ণ অংশের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়া (Weather) দফতরের তরফে বেশ কয়েকটি রাজ্য ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, ১২ এপ্রিল নাগাদ আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিস্তীর্ণ অংশের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। যা সেইসব রাজ্যে স্বস্তি আনতে পারে। অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের (heatwave) পূর্বাভাসও দেওয়া হয়েছে।

তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১ এপ্রিল পূর্ব রাজস্থানের অনেক জায়গায় এবং ১২ থেকে ১৪ এপ্রিল পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ১১ এপ্রিল তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব-হরিয়ানা এবং দিল্লিতে। একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিচ্ছিন্নভাবে পূর্ব উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায়।
মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে আগামী ৫ দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়খণ্ডে ১১ ও ১২ এপ্রিল, বিদর্ভে আগামী ৪ দিন, পূর্ব উত্তর প্রদেশে ১১ এপ্রিল, ওই দিনেই সৌরাষ্ট্র, কচ্ছ, হিমাচল প্রদেশ এবং জম্মু ডিভিশনে, পশ্চিম উত্তর প্রদেশে ১১ ও ১২ এপ্রিল, পঞ্জাব-হরিয়ানা-দিল্লিতে ১২ ও ১৩ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমবে তাপমাত্রা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমবে তাপমাত্রা

আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ এপ্রিল রাত নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্তলে প্রবেশ করতে চলেছে। যার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে ১২ এপ্রিল থেকেই। শুধু তাই নয়, ১২ এপ্রিল থেকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের প্রাবল্যও কমবে বলেই মনে করছেন আবহবিদরা।

 উত্তর-পূর্ব ভারতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব ভারতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগর থেকে শক্তিশালী উত্তর-পশ্চিমা বায়ুর কারণে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ-সিকিম, অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী ৫ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে অসম-মেঘালয়ে ১০ ও ১৩ এপ্রিল, অরুণাচল প্রদেশে ১৩ ও ১৪ এপ্রিল, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায় ১৩ ও ১৪ এপ্রিল ভারী বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণ ভারতের ওপরে রয়েছে অক্ষরেখা

দক্ষিণ ভারতের ওপরে রয়েছে অক্ষরেখা

আবহাওয়া দপতর জানিয়েছে দক্ষিণ ভারতের ওপরে একটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণে আগামী ৫ দিন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে। ১৩ ও ১৪ এপ্রিল নাগাদ ভারী বৃষ্টি হতে পারে কেরলে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হতে পারে ১১ এপ্রিল। এছাড়াও উপকূল অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, উপকূল কর্ণাটকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+