কোথাও তাপপ্রবাহ কোথাও ভারী বৃষ্টির সতর্কতা! স্বস্তির বার্তা দিয়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের
কোথাও তাপপ্রবাহ কোথাও ভারী বৃষ্টির সতর্কতা! স্বস্তির বার্তা দিয়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের
আপাতত তীব্র গরম এবং তাপপ্রবাহের (heatwave) থেকে মুক্তির কোনও পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া (weather) দফতর। তারা জানিয়েছে উত্তর-পশ্চিম ভারত, মধ্যপ্রদেশ এবং অন্য কিছু রাজ্যে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের স্পেল অব্যাহত থাকবে। অন্যদিকে, দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের তীব্রতা ১৮ এপ্রিল থেকে কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

তাপপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা-দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে কোনও কোনও জায়দায় ১৭-১৯ এপ্রিলের মধ্যে তাপপ্রবাহ চলবে। মধ্যপ্রদেশে ১৭-২০ এপ্রিল, বিদর্ভে ১৮-২০ এপ্রিল তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। আগামী ৩ দিন উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও, তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পাবে বলে জানানো হয়েছে।

বজ্রপাত ও বৃষ্টির সতর্কবার্তা
বিদর্ভ থেকে উত্তর কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এবং তামিলনাড়ুর উত্তর উপকূল থেকে কিছুটা দূরে।
আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কেরল-মাহে এবং কর্নাটকে। আগামী ৫ দিন একই পরিস্থিতি তৈরি হতে পারে তামিলনাড়ু-পুদুচেরি-কড়াইকাল-অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।
১৭ ও ১৮ এপ্রিল বিচ্ছিন্নভাবে কোথাও ভারী এবং কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু-পুদুচেরি-কড়াইকাল এবং দক্ষিণ কর্নাটকে। তবে দক্ষিণ ভারতে ১৮ এপ্রিল থেকে বৃষ্টিপাত কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর-পূর্বে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে গত বেশ কিছুদিন ধরেই। বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির দিতে শক্তিশালী উত্তর-পশ্চিম বায়ুর কারণে আগামী ৫ দিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১৭ এপ্রিল অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ১৯, ২০, ২১ এপ্রিল অসম-মেঘালয়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

১৮ এপ্রিল রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
আবহাওয়া দপতর জানিয়েছে ১৮ এপ্রিল রাত থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় প্রভাব পড়তে চলেছে। যে কারণে, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ১৯-২১ এপ্রিল, পঞ্জাব-উত্তর রাজস্থানে ১৯ ও ২০ এপ্রিল, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে ২০ এবং ২১ এপ্রিল বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

ধূলোর ঝড়ের সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম রাজস্থানে ১৭-২০ এপ্রিল এবং পূর্ব রাজস্থানে ১৯-২০ এপ্রিল বিচ্ছিন্নভাবে ধূলোর ঝড় হতে পারে।












Click it and Unblock the Notifications