পরপর তিনটি ঘূর্ণাবর্ত! বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, জারি সতর্কতা
রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি এমন কী ধূলোর ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য পাকিস্তানের ওপরে পশ্চিমী ঝঞ্ঝা একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ১ মে থেকে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এছাড়াও দক্ষিণ পাকিস্তান এবং সংলহগ্ন পশ্চিম রাজস্থানের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশের ওপরে একটি এবং দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর থেকে লাক্ষাদ্বীপ, কর্নাটকের দক্ষিণ এবং এবং তেলেঙ্গানার ওপর দিকে একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে।
৩০ এপ্রিল থেকে ২ মের মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আগামী পাঁচদিন তৈরি হতে পারে উত্তরাখণ্ডে। পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় ও দিল্লিতে ২ মের মধ্যে, রাজস্থানে ৩০ এপ্রিল এবং ৩ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
জম্মু ডিভিশনে ২ মে এবং হিমাচল প্রদেশে ১ ও ২ মে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম রাজস্থানের কোনও কোনও জায়গায় ৩ ও ৪ মে বিচ্ছিন্নভাবে ধূলোর ঝড় হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মধ্যভারতের মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে এদিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে। পশ্চিম ভারতের মধ্যে মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন।
দক্ষিণ ভারতের মধ্যে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরলে। এছাড়া রায়ালসীমা এবং তামিলনাড়ু এই পরিস্থিতি তৈরি হতে পারে ১ মে। এদিন উত্তর কর্নাটকেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ কর্নাটক উপকূল অন্ধ্রপ্রদেশে ৩০ এপ্রিল থেকে ২ মে এবং কেরল ও তামিলনাড়ুতে আগামী চারদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে।

পূর্ব ভারতের মধ্যে এদিন ওড়িশা এবং বিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৩০ এপ্রিলের পরে ১ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে। হিমালয় সংসগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ৩০ এপ্রিল থেকে ২ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তর-পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১ ও ২ মে, অসম ও মেঘালয়ে ১ মে থেকে ৪ মের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications