কোনও কোনও জায়গায় হবে ভারী বৃষ্টি, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আগামী কয়েকদিন উত্তর ভারতের কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের (Cold wave) মধ্যে পড়তে চলেছে। এদিন এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) কারণে বেশ কয়েকট

আগামী কয়েকদিন উত্তর ভারতের কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের (Cold wave) মধ্যে পড়তে চলেছে। এদিন এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) কারণে বেশ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির (rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে।

ঘূর্ণাবর্তের রূপে অবস্থান পশ্চিমী ঝঞ্ঝার

ঘূর্ণাবর্তের রূপে অবস্থান পশ্চিমী ঝঞ্ঝার

উত্তর পূর্ব রাজস্থানে পশ্চিমী ঝঞ্ছা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা দক্ষিণ কর্নাটক থেকে দক্ষিণ ছত্তিশদড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে দক্ষিণ কোঙ্কনের ওপরে। এছাড়াও আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে মধ্য ও পূর্ব ভারতের ওপরে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাস

  • ১৪ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা এবং উপকূল অন্ধ্রপ্রদেশে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বিদর্ভ এবং ছত্তিশদড়ে। ১৩ জানুয়ারি নাগাদ ভারী বৃষ্টি হতে পারে ওড়িশায়। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশায়।
  • বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।
  • দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে

দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে

আবহাওয়া দফতর জানিয়েছে ১৬ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। যার জেরে ১৬ ও ১৭ জানুয়ারি বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করতে চলেছে ১৮ জানুয়ারি নাগাদ। যার জেরে পরবর্তী দু থেকে তিনদিন পশ্চিম হিমালয় অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

শৈত্যপ্রবাহের সতর্কতা

শৈত্যপ্রবাহের সতর্কতা

পঞ্জাব, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশে আগামী ৪৮ ঘন্টায় বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মধ্য
প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশের কিছু অংশে আগামী দুদিন, গুজরাতে আগামী ২৪ ঘন্টায়, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানে আগামী দুদিনে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

অতিঘন কুয়াশার পূর্বাভাস

অতিঘন কুয়াশার পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন রাতে কিংবা সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। উত্তর রাজস্থানে আগামী ৩ দিন, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে আগামী ৪-৫ দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে। অসম ও মেঘালয়ে ১৫ ও ১৫ জানুয়ারি, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ১৫ জানুয়ারির জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+