প্রবল বৃষ্টির জের, বানভাসী হওয়ার সম্ভাবনায় পূর্ব ও উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে জারি কমলা সতর্কতা

প্রবল বৃষ্টির জের, বানভাসী হওয়ার সম্ভাবনায় পূর্ব ও উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে জারি কমলা সতর্কতা

একদিকে যখন পূর্ব ও উত্তর পূর্ব ভারতে (east and north east india) প্রবল বর্ষণের কবলে, সেই সময় দাবদাহের মধ্যে কাটছে উত্তর পশ্চিম ভারতে। উত্তর পূর্ব ভারতে যেখানে প্রবল বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেই সময় উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে আগামী চার পাঁচ দিনের মধ্যে বর্ষার কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

 বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প

বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প

আবহাওয়া দফতর জানিয়েছে, গত প্রায় ১০ দিন ধরে উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত ছিল যে নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হয়েছে। দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে ভারী বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর-পূর্ব ভারতে আগামী কয়েকদিন ঢুকতে থাকবে। যার জেরে এই এলাকায় টানা বৃষ্টি চলবে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে আগামী দিন পাঁচেক ভারী বৃষ্টি হবে। এর মধ্যে রয়েছে বিহারের কিছু অংশ, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।

 উত্তর-পূর্ব ও বিহারের জন্য সতর্কতা

উত্তর-পূর্ব ও বিহারের জন্য সতর্কতা

টানা বৃষ্টির কারণে আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সোমবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ৬ জুলাইয়ের জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে অসম এবং মেঘালয়ের জন্য। এর ৭ জুলাই থেকে মৌসুমী বায়ুর বৃষ্টি আরও জোরদার হবে বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমে। এইসব এলাকার জন্য ওই সময় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
৮ ও ৯ জুলাইয়ে বিহারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই সময়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 বন্যার মতো পরিস্থিতি তৈরি সম্ভাবনা

বন্যার মতো পরিস্থিতি তৈরি সম্ভাবনা

গত ২০১২ সাল থেকে গত ১০ বছরের মধ্যে আট বছর অসমে এই বর্ষায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়। প্রায় প্রত্যেক বছরেই অসমের বিভিন্ন অংশ প্রবল বৃষ্টির কবলে পড়ে। যার জেরে ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ মানুষ। ফলে এবারও অসম এবং বিহারে বন্যার মতো পরিস্থিতি তৈরি সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের তরফে বিহারের ১৩ টি জায়গায় এবং অসমের দুটি জায়গায় সতর্কতা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+