নিম্নচাপের ঘনঘটা বাংলাদেশের দক্ষিণে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল আইএমডি

বাংলার আকাশে ফের একবার নিম্নচাপের (low pressure) ঘনঘটা। এবার ওপার বাংলার আকাশ কালো করে নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে বলে খবর আবহাওয়ার পূর্বাভাসে (Weather forecast)। যার জেরে এ মাসের শেষ পর্যায়ে এসে ইলিশের মরশুমে দুই বাংলা জুড়ে অঝোর বর্ষণের আশঙ্কা রয়েছে। শুধু যে বাংলা তা নয়, তার সঙ্গে এদেশের বিভিন্ন রাজ্যে এই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় তেড়ে নামবে বৃষ্টি!

আগামী ৪৮ ঘণ্টায় তেড়ে নামবে বৃষ্টি!

আইএমডি জানিয়েছে, ভারতের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের অবস্থান বঙ্গোপসাগরের কাছে রয়েছে। যার জেরে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড বিহারে আগামী ২৮ ঘণ্টার মধ্যে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। একথা এদিন জানিয়েছে আইএমডি।

নিম্নচাপ বাংলার আকাশে

নিম্নচাপ বাংলার আকাশে

আইএমডির তরফে জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে তথা উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের আকাশেও নিম্নচাপের জেরে কালো মেঘের সঞ্চার হবে। যার ফলে বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা। একই সঙ্গে ৩০ জুলাই ঝাড়খন্ড ,ওড়িশায় বৃষ্টি হওয়ার কথা। একই দিনে ভারী বর্ষণ হতে পারে ছত্তিশগড়ে। ৩১ জুলই নাগাদ মধ্যপ্রদেশের পূর্বা প্রান্তে বর্ষণের আশঙ্কা রয়েছে।

মৌসুমী বায়ুর অবস্থান

মৌসুমী বায়ুর অবস্থান

আইএমডি জানিয়েছে মৌসুমী বায়ুর পশ্চিমপ্রান্ত স্বাভাবিক দিকের থেকে সরে উত্তরের দিকে এখন যাচ্ছে সমুদ্রতল বরাবর। যার ফলে পাকিস্তানের মাথায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রবাব সংলগ্ন পাঞ্জাবে পড়বে। ধীরে ধীরে তার প্রভাব গুজরাত ও পশ্চিম রাজস্থানে পড়ার সম্ভাবনা রয়েছে।

জম্মু থেকে উত্তরপ্রদেশে প্রবল বর্ষণ

জম্মু থেকে উত্তরপ্রদেশে প্রবল বর্ষণ

এদিকে, উত্তরের জম্মু থেকে উত্তরপ্রদেশের বুকে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। ৩০ জুলাই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এরপরও ১ অগাস্ট পূর্ব মধ্যপ্রদেশে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও গোয়া, কোঙ্কন ঘাট ও মধ্য মহারাষ্ট্রে বর্ষণের আশঙ্কা রয়েছে।

অতিভারী বৃষ্টির সতর্কতা

অতিভারী বৃষ্টির সতর্কতা

এদিকে, অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এরাজ্যের বহু জায়গায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাংলায় এই তিন জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

কলকাতায় কেমন বৃষ্টি হতে পারে?

কলকাতায় কেমন বৃষ্টি হতে পারে?

জানা গিয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়। এরসঙ্গেই হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমানে রয়েছে বর্ষণের পূর্বাভাস। সব মিলিয়ে দেশের বিভিন্নপ্রান্তে এদিন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+