এক বন্যা না কাটতেই আরেকদফা প্রবল বর্ষণ শুরু, দক্ষিণ উপকূলের রাজ্যে জারি কমলা সতর্কতা
সাম্প্রতিক বন্যার(Flood) ঘোর এখনও কাটেনি চেন্নাইবাসীর (Chennai)। দিন কয়েক আগেই প্রবল বৃষ্টিতে ভেসেছিল রাজধানী চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায়। ফের একবার অতিভারী বৃষ্টির (Very Heavy Rain) পূর্বাভাস উত্তর তামিলন
সাম্প্রতিক বন্যার(Flood) ঘোর এখনও কাটেনি চেন্নাইবাসীর (Chennai)। দিন কয়েক আগেই প্রবল বৃষ্টিতে ভেসেছিল রাজধানী চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায়। ফের একবার অতিভারী বৃষ্টির (Very Heavy Rain) পূর্বাভাস উত্তর তামিলনাড়ুর (Tamilnadu) বিভিন্ন জায়গায়। ১৭ ও ১৮ নভেম্বর অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ুর উত্তর উপকূল ছাড়াও, দক্ষিণ অন্ধপ্রদেশ, উপকূল কর্নাটক এবং রায়ালসীমায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্গামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পরবর্তী ২৪ ঘন্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াবে। ১৮ নভেম্বর নাগাদ তা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এর জেরে ১৬ নভেম্বর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরিতে। ১৭ ও ১৮ নভেম্বর এইসব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ১৯ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

যেসব জেলায় কমলা সতর্কতা
স্থানীয় আবহাওয়া অফিসের তরফে বিভিন্ন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ১২ সেমি থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে তিরুভাল্লুর, চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গালপট্টু, রানিপেট, ভেলোর, ভিল্লুপুরম, তিরুভান্নামালাই, কাল্লাকুরিচি, কুড্ডালোর, মালিলাজুথুরাই-এ।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা
মৎস্যজীবীদের প্রতি দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ১৬ ও ১৭ নভেম্বর সময়ের মধ্যে তাঁরা যেন পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে না যান। পাশাপাশি পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ১৮ অক্টোবর না যান, তার জন্য সতর্ক করা হয়েছে।

ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ
আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার প্রত্যেকটি মডেলই ১৭ নভেম্বর বিকেল থেকে চেন্নাইয়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিশাখাপত্তনম এবং ওড়িশা উপকূলের দিকে যাবে। কিন্তু পরে দেখা গিয়েছে, শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপেই তা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে চলেছে। তবে তা দুর্বল হলে পড়লেও, চেন্নাইয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
কোন কোন জায়গায় বেশি বৃষ্টিতে হড়কা বানের পরিস্থিতি তৈরি হতে পারে তা অনুমান করতে তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে লেক-সহ বিভিন্ন জলাশয়ের ওপরে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। সেইভাবেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি সেইসব এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে।












Click it and Unblock the Notifications