দিল্লিতে বর্ষার আগমনের সরকারি ঘোষণা, হাঁফ ছেড়ে বাঁচল আবহাওয়া দফতর
অবশেষে দিল্লিতে (delhi) বর্ষা (monsoon) প্রবেশ করল। এদিন আবহাওয়া দফতরের (weather office) তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে জাতীয় রাজধানীতে। যার জেরে ট্রাফিক জ্যামও শুর
অবশেষে দিল্লিতে (delhi) বর্ষা (monsoon) প্রবেশ করল। এদিন আবহাওয়া দফতরের (weather office) তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে জাতীয় রাজধানীতে। যার জেরে ট্রাফিক জ্যামও শুরু হয়ে গিয়েছে। শুধু দিল্লিই নয়, গুরগাঁও এবং ফরিদাবাদেও বৃষ্টি হচ্ছে এদিন।

দিল্লিতে বৃষ্টি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দিল্লিতে এদিন মাঝারি মানের বৃষ্টি হতে পারে। টুইটে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বজ্রবিদ্যুতের সঙ্গে দিল্লিতে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ২০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে। এযেসব জায়গায় কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে দিল্লি, এনসিআর ( বাহাদুরগড়, গুরুগ্রাম, ফরিদাবাদ, লোনি দেহাত, নয়ডা), গোহানা, সোনিপত, রোহতক (হরিয়ানা), খেরা (উত্তর প্রদেশ)।

১৫ বছরের মধ্যে সব থেকে দেরিতে বর্ষা
আবহাওয়া দফতরের তরফ থেকে এদিন দিল্লিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা বলা হয়েছে। যদিও এবার আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী মেলেনি বর্ষা নিয়ে। গত ১৫ বছরের মধ্যে সব থেকে দেরি এবার বর্ষা ঢুকল দিল্লিতে। যা নিয়ে আবহাওয়া দফতরকে সমালোচনা এবং কটূক্তি হজম করতে হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, এবার যে ভবিষ্যদ্বাণী মেলেনি তা বিরল এবং খানিকটা অস্বাভাবিকও বটে। এর আগে শনিবার আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল শনিবার দিল্লি ও আশপাশের এলাকায় বর্ষা ঢুকছে। যদিও তা হয়নি। গত সপ্তাহে দিল্লি ও আশপাশের এলাকায় ছিল প্রবল গরম।

গরম থেকে রেহাই দেবে
দিল্লিতে বর্ষা প্রবেশের ফলে তা গরম থেকে রেহাই দেবে। আর দিল্লিতে বর্ষার প্রবেশের ঘোষণার পরেই টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বৃষ্টির ছবিতে পূর্ণ হয়ে যায়। সাধারণ মানুষও বৃষ্টি উপভোগ করেন।
এদিন সরকারিভাবে দিল্লিতে বর্ষার প্রবেশের পরে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের সচিব মাধবন রাজীবন টুইট করে বলেছেন, অবশেষে দিল্লিতে বর্ষা এল। বৃষ্টির পরিস্থিতি আগামী দুদিন বজায় থাকবে বলে জানিয়েছে তিনি।

সারা ভারতেই বর্ষা
এদিন একদিকে যেমন দিল্লিতে বর্ষার প্রবেশের কথা জানিয়েছে আবহাওয়া দফতর, অন্যদিকে, সারা দেশেই বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাধারণভাবে ৮ জুলাই সারা দেশেই বর্ষা প্রবেশ করে, এবার তার থেকে চারদিন পরে তা হল। তবে ২০১৯ সালে ১৯ জুলাই সারা দেশে বর্ষার প্রবেশ হয়েছিল। আর ২০০২ সালে তা হয়েছিল ১৫ অগাস্ট। এই দেরির পিছনে বিভিন্ন কারণ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications