পশ্চিম হিমালয় অঞ্চলেও তাপপ্রবাহ! ৮ রাজ্যের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

পশ্চিম হিমালয় অঞ্চলেও তাপপ্রবাহ! ৮ রাজ্যের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আবহাওয়া (Weather) দফতরের তরফে দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের (heatwave) সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজস্থান ও গুজরাত। অন্যদিকে উত্তরপূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টির (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

আগামী তিন দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

আগামী তিন দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

আবহাওয়া (weather) দফতরের তরফে বলা হয়েছে, আগামী তিন দিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বজ্রপাত এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে দক্ষিণ-পশ্চিম বায়ু প্রবেশ করেছে। যে কারণে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

হতে পারে ভারী বৃষ্টি

হতে পারে ভারী বৃষ্টি

আবহাওয়া (Weather) দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৩০ ও ৩১ মার্চ নাগাদ বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ৩১ মার্চ নাগাদ বিচ্ছিন্নভাবে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত অক্ষরেখা

ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত অক্ষরেখা

ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে আগামী৪ ৫ দিন কেরল-মাহে, তামিলনাড়ু-পুদুচেরি-কড়াইকাল এবং উপকূল ও দক্ষিণ উপকূল কর্নাটকে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন বিচ্ছিন্নভাবে বজ্রপাত হতে পারে উপকূল ও দক্ষিণ কর্নাটকে। তামিলনাড়ু-পুদুচেরি-কড়াইকালে ২৭ ও ২৮ মার্চ এবং আগামী ৫ দিন কেরল ও মাহেতে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
২৭ মার্চ ছাড়াও ২৮ মার্চ উত্তর প্রদেশে ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 ৮ রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা

৮ রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া (weather) দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে।
আগামী তিন দিন বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের (heatwave) মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম হিমালয় অঞ্চল এবং গুজরাতে। আগামী ৪-৫ দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং রাজস্থানে। দক্ষিণ পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৯-৩১ মার্চের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+