দুদিনের মধ্যে ১৪ রাজ্যে ঘন কুয়াশা, ৮ রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের

পিছু ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝা (Western Disterbances)। একটির সক্রিয়তা না কমতেই অপরটি সক্রিয় হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে আগাম

পিছু ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝা (Western Disterbances)। একটির সক্রিয়তা না কমতেই অপরটি সক্রিয় হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে আগামী দুদিন বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশা (fog) এবং শৈত্যপ্রবাহের (Cold Wave)সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর-পশ্চিম ভারতে। বলা ভাল একটির প্রভাব কমার আগেই অপর একটির প্রবেশ হচ্ছে। এই মুহূর্তে একটি পশ্টিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে পঞ্জাব এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এছাড়াও ২৯ জানুয়ারি নাগাদ অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে প্রবেশ করবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা পঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টিপাত/ তুষারপাতের পূর্বাভাস

বৃষ্টিপাত/ তুষারপাতের পূর্বাভাস

  • আবহাওয়া দফতর জানিয়েছে, ওপরের সিস্টেমের কারণে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ২৫ জানুয়ারির মধ্যে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। তবে এরপরের তিনদিন আবহাওয়া শুকনো থাকবে।
  • আগামী ২৪ ঘন্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২৬ জানুয়ারির মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৫ জানুয়ারির মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়। আগামী পাঁচদিন হাল্কা বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।
  • ২৭ জানুয়ারির উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • আর ২৯ জানুয়ারির পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী হিমালয় অঞ্চলে ২৯-৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
ঘন থেকে অতিঘন কুয়াশা

ঘন থেকে অতিঘন কুয়াশা

আগামী দুদিন রাত কিংবা সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশে। উত্তর রাজস্থান এবং ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গে ও সিকিমে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৬ জানুয়ারি। আগামী দুদিন এই পরিস্থিতি তৈরি হলে পারে হরিয়ানা-চণ্ডীগড়, দিল্লি, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, অসম, মেঘালয়, ত্রিপুরায়। ওড়িশায় এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দুদিন।

শীতলতম দিন

শীতলতম দিন

আগামী তিন দিন শীতলতম দিন থেকে অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে। আগামী ২৪ ঘন্টায় রাজস্থান এবং গুজরাতের কোনও কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী তিন দিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দুদিন উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, সৌরাষ্ট্র এবং কচ্ছে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

শৈতপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ

শৈতপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ

আগামী দুদিন সৌরাষ্ট্র এবং কচ্ছের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ২৭ ও ২৮ জানুয়ারি রাজস্থানে, ২৫-২৯ জানুয়ারির মধ্যে পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়ের কোনও কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪ দিন গুজরাতে, আগামী ৫ দিন রাজস্থানে, ২৭-২৯ জানুয়ারির মধ্যে পশ্চিম উত্তর প্রদেশে, মধ্য মহারাষ্ট্রে ২৬ ও ২৭ জানুয়ারি, পূর্ব উত্তর প্রদেশে ২৮ ও ২৯ জানুয়ারি এই পরিস্থিতি তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+