আর কত দূরে ঘূর্ণিঝড় ইয়াস, ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগিয়ে আসছে উপকূলের দিকে

ঘূর্ণিঝড় ইয়াস শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগর দিয়ে ওড়িশা অভিমুখে ধেযে যাচ্ছে ইয়াস।

ঘূর্ণিঝড় ইয়াস শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগর দিয়ে ওড়িশা অভিমুখে ধেযে যাচ্ছে ইয়াস। ইতিমধ্যেই উপকূলের অনেক সামনাসামনি পৌঁছে গিয়ে ইয়াস। মৌসম ভবন জানিয়েছে, ওড়িশার ধামড়া উপকূলেই আছড়ে পড়বে ইয়াস।

ইয়াসের অবস্থান কোথায়

ইয়াসের অবস্থান কোথায়

মঙ্গলবার সাড়ে আটটার বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার বালেশ্বর থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দিঘা থেকে ইয়াসের দূরত্ব ২৪০ কিলোমিটার। আর সাগর থেকে দূরত্ব ২৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড় ইয়াস ১৯ ডিগ্রি ৫ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে

২০০ কিলোমিটার দূরে অবস্থান ইয়াসের

২০০ কিলোমিটার দূরে অবস্থান ইয়াসের

এরপর আড়াই ঘণ্টায় আরও উপকূলের কাছে পৌঁছে গিয়েছে ইয়াস। এখন আর মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বুধবার ভোররাতে শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলের সামনে চলে আসবে। সকাল থেকেই শুরু হয়ে যাবে ল্যান্ডফলিং। দুপুর পর্যন্ত ল্যান্ডফল হবে, এরফলে ওড়িশার ভদ্রক ও বালেশ্বরে ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে।

১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড়

১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড়

এই ঝড়ের ফলে মঙ্গলবার রাতে ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার বেগে উত্তর বঙ্গোপসাগরে ঝড় বইছে। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। বুধবার সকালে তা বেড়ে দাঁড়াতে পারে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে ঝড় বইবে ভদ্রকের ধামড়া এলাকায়।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এই ঝড় ও গভীর নিম্নচাপের ফলে অতি ভারী ও ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+