বঙ্গোপসাগরে নিম্নচাপের হ্যাটট্রিক জুলাইয়ে, ভরপুর বর্ষা ভাসাবে যে সব রাজ্যকে
উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। এর আগে প্রায় ৪৮ ঘন্টার জন্য একই অঞ্চলজুড়ে একটি ঘূর্ণাবর্তে সঞ্চালন ছিল।
উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। এর আগে প্রায় ৪৮ ঘন্টার জন্য একই অঞ্চলজুড়ে একটি ঘূর্ণাবর্তে সঞ্চালন ছিল। তার প্রভাবে জুলাইয়ে তৃতীয় নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরজুড়ে গঠিত হয়েছে। এটি ভারতীয় সমুদ্রে ২০২১ সালের বর্ষার চতুর্থ নিম্নচাপ।

এবার বর্ষার মরশুমে চারটি নিম্নচাপ
বর্ষার মরশুম সবে মাঝপথে। এখনও অর্ধেক পথ পাড়ি দেওয়া বাকি। ইতিমধ্যেই বর্ষার মরশুমে চারটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। বর্তমান নিম্নচাপ অঞ্চলটি উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে প্রসারিত। পরবর্তী ৪৮ ঘন্টা ধরে শক্তি বৃদ্ধি করবে। এর মধ্যে আরও সংগঠিত হয়ে উঠবে নিম্নচাপ।

ইন্দো-গাঙ্গেয় সমভূমি বরাবর বিস্তৃত নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু অংশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওই নিম্নচাপ। এই নিম্নচাপটি সম্ভবত ইন্দো-গাঙ্গেয় সমভূমি বরাবর বিস্তৃত থাকবে। এবং এর প্রভাবে বর্ষার প্রকোপ বাড়বে।

২৮ জুলাই থেকে ২ অগাস্ট বৃষ্টির প্রকোপ
এই নিম্নচাপের গতিবিধি দেখে আবদবিদদের ধারণা, এই ব্যবস্থাটি ধীরে ধীরে চলবে। তাই ২৮ জুলাই থেকে ২ অগাস্ট প্রায় চার থেকে পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি এবং পূর্ব রাজস্থানের সমভূমিজুড়ে অবস্থান করবে। তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং গুজরাট এই তীব্র নিম্নচাপের প্রভাব থেকে রেহাই পাবে।

নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টি
পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে ভারী বৃষ্টিপাত হবে উত্তর ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। রাজধানী দিল্লিতেও জুলাইয়ের শেষে ৩০ থেকে ৩১ জুলাই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

জুলাইয়ের সর্বশেষ নিম্নচাপ বর্ষার ঘাটতি মুছে দেবে
জুলাইয়ের সর্বশেষ নিম্নচাপ বর্ষার ঘাটতি মুছে ফেলতে পারে এই মরশুমে। ইতিমধ্যে গত এক সপ্তাহ ধরে বর্ষা মারকাটারি ব্যাটিং চালাচ্ছে। তার ফলে ঘাটতি অনেকটাই হ্রাস পেয়েছে। বাকি ৪ শতাংশ ঘাটতিও মিটিয়ে দিতে পারে জুলাইয়ের হ্যাটট্রিকের নিম্নচাপ। অর্থাৎ জুলাইয়ের শেষে বর্ষার প্রকোপ বাড়বে বলেই আভাস হাওয়া অফিসের।












Click it and Unblock the Notifications