প্রবল বেগে ধেয়ে আসছে ধুলো ঝড়, পাকিস্তানের পশ্চিমা-ঘূর্ণিতে ভারতের আকাশ কালো
মার্চ এলেই ভারতের উত্তর-পশ্চিমাংশ শুরু হয় ধুলো ঝড়। এবারও সেই আশঙ্কা থেকে মুক্তি নেই। ফের বৃষ্টিপাত শুরুর পূর্বাভাস রয়েছে।
মার্চ এলেই ভারতের উত্তর-পশ্চিমাংশ শুরু হয় ধুলো ঝড়। এবারও সেই আশঙ্কা থেকে মুক্তি নেই। ফের বৃষ্টিপাত শুরুর পূর্বাভাস রয়েছে। তার আগে ধুলো ঝড়ের আশঙ্কায় ছেয়েছে রাজস্থানের আকাশে। উত্তর-পাকিস্তান থেকে পশ্চিমা ঘূর্ণিঝড় বয়ে যায় জম্মু-কাশ্মীরের দিকে। তখনই ধুলো ঝড়ে ঢেকে যায় রাজস্থান। দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও এলাকা সংলগ্ন পাকিস্তানের অংশ বিশেষে ঘুর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

শুক্রবার রাত থেকেই বজ্র-বিদ্যুতের ঝলসানি ও সেইসঙ্গে ধুলো ঝড়ের পূর্বাভাস ছিল। ২ মার্চ থেকে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আজমের, টঙ্ক, জয়পুর, দাউসা, সাওয়াই, মাধুপুর, ভিলওয়ারা ও পালি জেলায় ধুলো ঝড়, বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, ২ মার্চ থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে। ৪ মার্চের পর থেকে এই আবহাওয়া কাটতে শুরু করবে। পশ্চিম দিক থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। জয়সলমের, যোধপুর ও বারমের থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। আলেয়ার, ভারতপুর, ধোলপুর, সাওয়াই মাধোপুরে স্থানান্তরিত হবে। রাজ্যে তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং আবহাওয়াবিদদের কথায়, ৪৮ ঘণ্টার মধ্যে আরও ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ধুলো ঝড় বইবে। সেইসঙ্গে আকাশ থাকবে মেঘলা। ফলে রাজস্থানের বিস্তীর্ণ এলাকা যথাক্রমে আজমেঢ়, আলওয়ার, বাঁশওয়ারা, বারন, বারমের, ভারতপুর, ভিলওয়ারা, বিকানের, বুন্দি, চিতোরগড়, চুরু, দাউসা, ধুলপুর, দুঙ্গারপুর, শ্রীগঙ্গানগর, হনুমানগড়, জয়পুর, জয়সলমের, ঝালোর, ঝালওয়ারা, ঝুনঝুনুন, যোধপুর, কারাউলি, কোটা, নাগৌর, পালি, প্রতাপগড়, রাজসামন্দ, সাওয়াই মাধোপুর, সিকার, সিরোহি, টঙ্ক ও উদয়পুর জেলার আকাশের মুখভার থাকবে। ৪ মার্চের পর আবহাওয়ার উন্নতি হবে।












Click it and Unblock the Notifications