Weather News: হিমাচলে বন্যায় মৃত ৬! দিল্লিতে হলুদ সতর্কতা, মুম্বইয়ে হতে পারে 'স্থানীয় বন্যা'
মৌসুমী বায়ু দেশের প্রায় সব জায়গাতেই পৌঁছে গিয়েছে। কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সংক্রান্ত কারণে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয় জন (Weather News)।
হিমাচল প্রদেশের মাণ্ডিতে কয়েকশো পর্যটক আটকে পড়েছেন। কেননা চণ্ডীগড়-মানালি সড়ক বন্যা ও ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিরেত ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে দাবি করা হয়েছে সরকারি সূত্রে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মুম্বই, থানে ও পার্শ্ববর্তী অঞ্চলে ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather News)। যে কারণে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মহারাষ্ট্রের পুনেতে এদিন বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর এদিনের জন্য মহারাষ্ট্রের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পালঘরের জন্য জরি কমলা সতর্কতা।

#WATCH | Delhi: Parts of Delhi receive rainfall
— ANI (@ANI) June 27, 2023
(Visuals from Dhaula Kuan ) pic.twitter.com/UmOL5MBcCm
অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে (Weather News)। ব্রহ্মপুত্র-সহ প্রায় সব নদীর জল কমতে শুরু করেছে। এবার বন্যায় এখনও পর্যন্ত পাঁচ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণ গিয়েছে পাঁচজনের। এবার বন্যা হয়েছিল ২২ জেলায়।
#WATCH | Assam: Rain lashes parts of Dibrugarh.
— ANI (@ANI) June 27, 2023
As per IMD, partly cloudy sky with one or two spells of rain or thundershowers likely to occur in Dibrugarh today. pic.twitter.com/f2Fdz2KeWk












Click it and Unblock the Notifications