বর্ষা বিদায়ের সঙ্গেই তৈরি হল নয়া রেকর্ড! ১৯৭৫ সালের পর সপ্তমবারের জন্য ঘটল বিরল ঘটনা

মুখ ভার করা আকাশ যেন কিছুতেই পিছু ছাড়ছিল না! অনেকেই মজা করে বলেছেন এবার গরম আর বর্ষা ছাড়া কোনও মরশুমই যেন টের পাওয়া যাচ্ছে না। কার্যত গরমকাল যে সময়ে পড়ার কথা সেই সময় থেকেই এই বছরে বর্ষাকাল শুরু হয়েছে। আর সেই বর্ষার তেজ যেন কিছুততেই কমছে না। উল্লেখ্য, পুজোর মাসে কার্যত শরতের নীল আকাশ যেই সময় দেখা যায়, সেই সময় থেকেই এই বছর কার্যত বর্ষার ঘনঘটা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়ার ক্ষেত্রে একটি অন্য ধরনের রেকর্ড দেখা গিয়েছে ২০২১ সালে। ১৯৭৫ সালের পর সপ্তমবারের জন্য এত দেরিতে এবার বর্ষা বিদায় নিয়েছে। এমন রেকর্ড নিয়ে কী বলছে আইএমডি দেখে নেওয়া যাক।

 বর্ষা বিদায়ের পালা

বর্ষা বিদায়ের পালা

উল্লেখ্য, আইএমডির তরফে বলা হয়েছে যে, গত ২৫ অক্টোবরই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। যদিও এই বছর দেশের বহু প্রান্তে তাৎপর্যপূর্ণভাবে কম বৃষ্টিপাত হয়েছে, তাও দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে একটু বেশি দেরিই করে ফেলেছে। আইএমডি বলছে ২০২১ সালে যেভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে বিদায় নিয়েছে তাতে সপ্তমবারের জন্য রেকর্ড গড়ে বিদায় নিয়েছে বর্ষা।

রেকর্ড কী বলছে?

রেকর্ড কী বলছে?

২০২১ সালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা দেশ ছেড়ে বেরিয়ে গিয়েছে ২৫ অক্টোবর। ১৯৭৫ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই নিয়ে সপ্তমবার বর্ষা এতটা বিলম্বিতভাবে চলে গেল। ২০১০ সাল থেকে ২০২১ সালের মধ্যে ২০১৭ সালে এমন একবার হয়েছিল। এছাড়াও ২০১১০, ২০১৬, ২০২০ ও ২০২১ সাালে এতটা দেরিতে বর্ষা বিদায় পর্ব সম্পন্ন হল।

 কোনদিক থেকে বিদায় বেলা শুরু!

কোনদিক থেকে বিদায় বেলা শুরু!

মূলত, রাজস্থান ও সংলগ্ন গুজরাতে অক্টোবর ৬ থেকেই বিদায়ের পর্ব শুরু করে দিয়েছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যা কার্যত ১৯৭৫ সালে যে ঘটনা দেখা গিয়েছে এই এলাকায়, তারপর এই প্রথম। মূলত, উত্তর পশ্চিম ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফিরে যাওয়ার ঘটনা শুরু হয়ে থাকে সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে। তবে এবার তা কার্যত এক মাসের কিছুদিন বেশি সময় ধরে চলল। গত বছরের সেপ্টেম্বরের ২৮ তারিখ নাগাদ মৌসুমী বায়ু সরে যেতে শুরু করেছিল তারপরই বর্ষা বিদায় নেয়। ২০১৯ সালে ৯ অক্টোবর একই ঘটনা ঘটে যায়। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর একই ঘটনা ঘটে। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বরও একই ভাবে বিলম্বিত সুরে ফিরে যায় বর্ষা।

 টানা তৃতীয় বছরে কী পরিস্থিতি?

টানা তৃতীয় বছরে কী পরিস্থিতি?

এই নিয়ে টানা তৃতীয় বছরে বর্ষাকাল স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে বেশি হতে থাকে। চার মাসের বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মরশুমে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে থাকে। ২০১৯ থেকে ২০২০ এর পর এই নিয়ে লাগাতার তৃতীয়বার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এভাবে বর্ষাকালে দেরিতে ফিরে গিয়েছে। যা কার্যত শরতের মরশুমকে সেভাবে অনুভব করতে দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+