Weather News: কনকনে ঠান্ডা উত্তর জুড়ে, দক্ষিণ ভাসছে বন্যার জলে

Weather News: একদিকে যখন ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, সেই সময় দক্ষিণ তামিলনাড়ুর চারটি জেলা জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে। রাজ্যের তিরুনেলভেলি, তুতিকোরিন, চেনকাসি ও কন্যাকুমারী জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

তুতিকোরিন জেলার তিরুচেন্দুরে ভোররাত ১.৩০ পর্যন্ত ১৫ ঘন্টায় ৬০ সেমি বৃষ্টিপাত হয়েছে। তিরুনেলভেলির পালায়ামকোট্টাইতে ২৬ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কন্যাকুমারীতে ১৭.৩ সেমি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া

প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি সংস্থা, স্কুল, কলেজ, ব্যাঙ্ক, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে তিরুনেলভেলি, থুথুকুডি ও কন্যাকুমারী জেলার বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর জলের নিচে চলে গিয়েছে। জেলাশাসকদের বাঁধগুলির ওপরে নজরদারি করতে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে সোমবারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমোরিন এলাকায় ঘূর্ণাবর্তের উপস্থিতির কারণে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। বন্যায় ক্ষতি গ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য মন্ত্রী ও বর্ষীয়ান আমলাদের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

৫০ সদস্য নিয়ে গঠিত দুটি এনডিআরএফ দলকে পাঠানো হয়েছে তিরুনেলভেলি ও তুতিচকোরিন জেলায়। অন্যদিকে কন্যা কুমারী জেলায় পাঠানো হয়েছে তিনটি এসডিআরএফ দলকে। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রায় চার হাজার পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বাতিল হয়েছে বিমান, বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

অন্যদিকে, তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা। পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানের কিছু অংশ, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পশ্চিমের অংশ, নর্থ ইন্টেরিয়র ওড়িশা এবং বিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৫-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী দুদিনে এই তাপমাত্রা পাঁচ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+