Weather news: বর্ষার দাপটে বিপর্যস্ত পাহাড়, হিমাচলে হড়পা বান, উত্তরাখণ্ডে অতিবর্ষণে ২ জনের মৃত্যু
বর্ষা আসতেই বিপর্যস্ত পাহাড়। প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। প্রবল বর্ষণে হিমালচল প্রদেশে হড়পা বান দেখা দিয়েছে। একাধিক জায়গায় হড়পা বানের সতর্কতা জারি করেছে আইএমডি। সেই সঙ্গে দেবভূমি উত্তরাখণ্ডও বিপর্যস্ত।
কেদার যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রাবণ মাসে কেদারে ভিড় বেশি হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত চারধাম যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড সরকরার। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অতিবর্ষণে ২ জনের মৃত্যু হয়েছে। আরও বর্ষণের সতর্কতা জারি করা হয়েেছ উত্তরের এই রাজ্যে।

বর্ষার প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড -হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। ইতিমধ্যেই দুটি পৃথক ঘটনায় উত্তরাখণ্ডে ২ জন মারা িগয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চারধাম যাত্রা নিয়ে সতর্ক করেছেন পুন্যার্থীেদর। নতুন করে আর চারধাম যাত্রার অনুমতি েদওয়া হচ্ছে না। যাঁরা সেখানে রয়েছেন বা ফিরছেন তাঁদের অতিরিক্ত সতর্ক হয়ে যাওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ধামি।
পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। নৈনিতাল, চম্পাওয়াত, পিথোরাগড়, বাগেশ্বর, দেরাদুন, তেহরি, পাউরি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত বর্ষণের কারণে ধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরারণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশেও শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ। হিমাচল প্রদেশে অতি বর্ষণের জেরে হড়পাবানের সতর্কতা জারি করা হয়েছে। হড়পা বানের জেরে কমপক্ষে ২০টি বাড়ি ভেসে গিয়েছে। প্রায় ২০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসে। প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রেও প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশেও শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। এবার দিল্লি এবং মুম্বইয়ে একই দিনে বর্ষা প্রবেশ করেছে। দিল্লিত তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications