Weather News: প্রবল বর্ষণে বিপর্ষস্ত নগরি, জলে ভাসছে রাস্তা, জারি লাল সতর্ততা

গতকাল থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। তার দাপট কমছে না একেবারেই। বৃষ্টির দাপটে বিপর্যস্ত রাজধানী দিল্লি। একাধিক এলাকায় জল জমেছে। রাজধানী দিল্লিতে বাড়ি ধসে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আজও চলছে প্রবল বর্ষণ। এখনও থামেনি তার তীব্রতা।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গা। বর্ষায় এমন বর্ষণ এর আগে রাজধানী দিল্লিতে হয়নি। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা। একাধিক রাস্তায় জল জমায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে।

Delhi Rain

শুধু রাজধানী দিল্লিতে প্রবল বর্ষণ চলছে না উত্তর ভারতের একাধিক রাজ্য প্রবল বর্ষণে বিপর্যস্ত। হিমাচল প্রদেশে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ভাগ, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড মণিপুরে আগামী ৫ দিন ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে বলে সতর্ক করা হয়েছে।

প্রবল বর্ষণের কারণে স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রাও। হিমাচল প্রদেশের শ্রীখণ্ড মহাদেব যাত্রাও ১০ তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশের পর্যটননগরী শিমলাও। শিমলা হেরিটেজ রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধসের সতর্কতা জারি করা হয়েছে। কিন্নর কৈলাসের ট্রেকিংও বন্ধ রেখেছেন হিমাচল প্রদেশ সরকার। আগামী ৫ দিন উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় প্রবল বর্ষণ চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+