Weather news: ৩০ ডিগ্রির নীচে নামেনি পারদ, ১২২ বছরে এই প্রথম উষ্ণতম জুন মাস

বর্ষা প্রবেশ করে দক্ষিণ ভারত দিয়ে। কেরলে প্রথম দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে। সাধারণ হিসেবে সেটা ১ জুন। সেই থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে বর্ষা। কাজেই শীত যেমন উত্তরের রাজ্য দিয়ে প্রবেশ করে ভারতে তেমনই বর্ষা প্রবেশ করে দক্ষিণের রাজ্য দিয়ে।

কিন্তু এবার বর্ষা এতোটাই খামখেয়ালি থেকেছে যে অবাক হয়ে গিয়েছেন আবহাওয়াবিদরও। জুন মাসের ১৫ তারিখের পরে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরলে। তার পরেও তাপমাত্রার তেমন হেরফের হয়নি। ৩০ ডিগ্রির নীচে নামেনি গোটা দক্ষিণ ভারতের তাপমাত্রা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তো জুন মাসেও চলেছে তাপপ্রবাহ।

image of hot day

গরমে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরপূর্ব ভারত এবং পশ্চিম ভারতের রাজ্যগুলির। জুন মাসে এরকম আবহাওয়া সাধারণত হয়না। বর্ষা ১ জুন কেরলে প্রবেশ করার পর ধীরে ধীরে সেটি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে চলে আসে সোজা উত্তর পূর্ব ভারতে। বর্ষাকালে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায়।

বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়পর একাধিক জায়গায় রীতিমতো কম্বলমুড়ি দিয়ে ঘুমোতে হয়। কিন্তু এবার যেন আবহাওয়া একেবারেই উল্টো হয়ে গিয়েছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেইনি। এরকম পরিস্থিতি ১২২ বছর আগে ১৯০১ সালে দেখা গিয়েছিল। সেসময় জুন মাসে ৮৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। যদিও এই মাসে এখানে ১৬১ মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক। ১৯৭৬ সালে একবার কমবৃষ্টি হয়েছিল জুন মাসে সেটার পরিমাণ ছিল ৯০.৭ মিলিমিটার।

image of hot day

জুন মাসে উত্তর এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির তাপমাত্রা রেকর্ড হারে বেডেছিল। পশ্চিমবঙ্গে সাধারণত ৫ জুন বর্ষা প্রবেশ করে। কিন্তু এবার ৫ জুন তাপপ্রবাহ হয়েছে রাজ্যে। বর্ষা আসতে আসতে ২০ তারিখ হয়ে গিয়েছে। এতোটা তাপমাত্রা বৃদ্ধি এর আগে কখনও হয়নি। জুন মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত তাপপ্রবাহে পুড়েছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ। তবে অদ্ভুতভাবে পশ্চিম ভারতের গুজরাত, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এই রাজ্যগুলিতে তাপমাত্রা কম থেকেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+