Cyclone Mocha: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা! ১১ মে পর্যন্ত রাজ্যের পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

আবহাওয়া দফতরের তরফে শনিবার বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আর আবহাওয়া দফতর সতর্কতা জারি করার পরে একাধিক রাজ্য প্রশাসন চরম সতর্কতা জারি করেছে। সেখানকার দুর্যোগ মোকাবিলা করা দলগুলি প্রস্তুত বলেও জানানো হয়েছে। মৎস্যজীবীদের ১১ মে পর্যন্ত সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে শনিবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। চেন্নাই ও আশপাশের অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড় হতে পারে। যার জেরে শহর ও শহরতলীতে সম্ভাব্য বৃষ্টি নিয়ে রাজ্য সরকার স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছে।

ঘূর্ণিঝড় মোখা

ঘূর্ণিঝড় মোখার কারণে অন্ধ্রপ্রদেশে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন এনসিএপি, ইয়ানাম, এসসিএপি ও রায়ালসীমায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সম্ভাব্য ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্কতা জারি করার পরেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় রাজ্যের সব বিভাগকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে প্রস্তুত রাখার কথা জানানো হয়েছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে বৈঠক করেছে।

ঘূর্ণিঝড় মোখা

আবহাওয়া দফতরের তরফে আগামী চার দিনের জন্য মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং কনমোরিন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। যে কারণে মৎস্যজীবীদের এইসব এলাকায় না যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের উৎপত্তি পরে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী এলাকায় এবং আন্দাকমান সাগরে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের এইসব এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা

ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে ৭ মে থেকে মৎস্যজীবীদের নৌকা, ছোট জাহাজ, ট্রলার যেন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে না যায়। ৯ মে থেকে মধ্য বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, কটক, পুরীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখানেই ৮ মে নিম্নচাপ এলাকা এবং ৯ মে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+