Weather: দহন থেকে মিলবে কি মুক্তি? আগামী চার দিন আবহাওয়ার বড় পরিবর্তনের সতর্কতা IMD-র
শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় তাপপ্রবাহের দহনে পুড়বে পূর্বভারতের অধিকাংশ রাজ্য। সতর্কতা জারি করল IMD। আগামী ১৭ তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহে পুড়বে পশ্চিমবঙ্গ বিহার, ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গে আবার তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে।
আপাতত গরম থেকে মুক্তির আসা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পর দুঃসংবাদ শুনিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থাও। আগামী চার পাঁচ দিন তাপপ্রবাহ চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশায়। অর্থাৎ আপাতত গরম থেকে মুক্তির কোনও আশা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করে জানিয়েছে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, এপ্রিল, বিহারের বেশ কিছুটা অংশ জুড়ে তাপপ্রবাহ চলবে। আগামী কয়েকদিন এই সব রাজ্যের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
এমনকী উত্তরপূর্বের পাহাড়ি রাজ্যতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে। সিকিমে কয়েকদিন আগেই প্রবল তুষারপাত চলছিল। আবহাওয়ার এমনই খামখেয়ালি দশা যে তার এক সপ্তাহ যেতে না যেতেই স্বাভাবিকের উপরে উঠে দিয়েছে তাপমাত্রা। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন পশ্চিমা হিমালয় অঞ্চল এবং সিকিমের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি বাড়বে আগামী কয়েকদিনে। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি বাড়বে। অর্থাৎ ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিেক মধ্য প্রদেশে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে। দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি বেশি থাকবে।
এরই মাঝে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরির কথা জানিয়েছে আইএমডি। রাজস্থানের উপরে পশ্চিমী ঝঞ্ঝা তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে কর্নাটক সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতিত তৈরি হয়েছে। এই দুয়ের জেরে ১৭ তারিখের পরে কিছুতা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications