Weather Forecast: সিমলায় তুষারপাত, আর দিল্লিতে শুরু হাড়কাঁপুনি ঠান্ডা, প্রভাব একাধিক রাজ্যে

এবার ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। শীতের পূর্বাভাস দিয়ে দিল আইএমডি। কেননা গতকাল থেকেই মরশুমের প্রথম তুষারপাত পেয়েছে সিমলা। যা নিয়ে আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। একই সাথে কাশ্মীরেও হয়েছে নতুন করে তুষারপাত। তবে কাশ্মীরে বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে তুষারপাত। তবে আজ নতুন করে তুষারপাত হওয়ায় সেই দিক থেকেও ঠান্ডা বাতাস ঢুকছে এদিকে। তাই সব মিলিয়ে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজধানীতে।

যা জানা যাচ্ছে, দিল্লিতে চলতি সপ্তাহেই তাপমাত্রা কমতে চলেছে। ১০ ডিসেম্বরের মধ্যে পারদ সম্ভবত ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে, এমনটাই অনুমান করছে IMD। এই হঠাৎ পতন শুধু রাজধানীতে নয়; পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের মতো প্রতিবেশী উত্তর রাজ্যগুলিতেও শৈত্য প্রবাহের পরিস্থিতি নিয়ে আসবে। যেখানে ১৪ ডিসেম্বর পর্যন্ত শীত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

shimla

রবিবার সন্ধ্যায় জাতীয় রাজধানীর বেশ কয়েকটি অংশে হালকা বৃষ্টি দেখা দেওয়ার পরে দিল্লির তাপমাত্রা খানিকটা কমেছে। এরপরই আজ দিল্লির ঠিক উপরেই হিমাচল প্রদেশে তুষারপাত হওয়ায় আইএমডি বলছে, সোমবার অর্থাৎ আজ থেকেই শুরু হওয়া শৈত্যপ্রবাহ উত্তর ভারতের বেশিরভাগ অংশে বইতে শুরু করবে।

এদিকে বহু বছর পর এই প্রথম সিমলায় তুষারপাত হল ডিসেম্বরের শুরুতেই। গতকাল অর্থাৎ রবিবার রাতে মরশুমের প্রথম তুষারপাত হয়। যা দেখে আনন্দে মেতে ওঠেন পর্যটকেরা। অনেকে তো এও বলেন, 'এ যেন মেঘ না চাইতেই জল। সম্পূর্ণ পয়সা উশুল'।

আইএমডি সোমবারের জন্য কুয়াশার পূর্বাভাস দিয়েছে রাজধানীতে। যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় কোটা হাউস, আকবর রোড এবং পান্ডারা পার্ক সহ দিল্লির কিছু অংশে হালকা বৃষ্টি হয়। অন্যদিকে, আগামী দুই দিনে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি-এনসিআর-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+