Weather Forecast: টানা ৪ দিন ৮ রাজ্যে অবিরাম বৃষ্টির পূর্বাভাস আইএমডির, কোন কোন রাজ্য তালিকায়
আগামী চারদিন ৮ রাজ্যে অবিরাম বৃষ্টি চলবে বলে সতর্কতা জারি করল ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আইএমডির পূর্বাভাসে আগামী ৩০ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর-পূর্ব থেকে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি।
আইএমডি জানিয়েছে, সোমবার অর্থাৎ ৩০ জুন পর্যন্ত বৃষ্টি চলবে। যে সমস্ত রাজ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই আট রাজ্য হল-- রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, অসম। এছাড়া মেঘালয় ও অরূণাচল প্রদেশও রয়েছে তালিকায়।

আইএমডির সর্বশেষ আপডেট অনুযায়ী, সক্রিয় বর্ষা পরিস্থিতি আগামী চার-পাঁচদিন উত্তর-পূর্ব, মধ্য, উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতে অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। ২৯ ও ৩০ জুন এই তিন রাজ্যে অতি ভারী বৃষ্টি চলবে।
আগামী দুই দিন অর্থাৎ ২৭ ও ২৮ জানুয়ারি পূর্ব ভারতের কিছু অংশে এবং উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে৷ উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানে ২৯ জুন খুব ভারী থেকে অত্যন্ত ভারী বর্ষণ হবে। ২৭ ও ২৮ জুন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি।

উত্তর ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবার সমগ্র উত্তরাখণ্ড রাজ্যের জন্য কমলা সতর্কতা জারি করেছে। ৩০ জুন পর্যন্ত একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৭ ও ২৮ জুন মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আইএমডি চারটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে মধ্যপ্রদেশে। হারদা, বুরহানপুর, বেতুল এবং ছিন্দওয়ারা জেলা লাল সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশের আটটি জেলার জন্য একটি হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণ ভারতে আগামী পাঁচ দিন মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

আইএমডি ৩০ জুন পর্যন্ত গোয়া, গুজরাত এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মুম্বই ও মধ্য মহারাষ্ট্র-সহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুব ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরে গঠিত নিম্নচাপ এলাকা, গুজরাতের কচ্ছ অঞ্চলে এবং মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে কর্নাটক পর্যন্ত নিম্নচা অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোঙ্কনে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।












Click it and Unblock the Notifications