কেরল আতঙ্কে এবার উত্তর ও পূর্ব ভারতেও! গাঙ্গেয় বঙ্গ, উত্তর ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে।
কেরলে বৃষ্টি ও বন্যার আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। দাক্ষিণাত্যের পর এবার পালা উত্তর ভারতের। আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে। যার ফলে ইতিমধ্যে হিমাচল সরকার রাজ্যের বিভিন্ন জেলার স্কুল-কলেজ বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে। কাংরা জেলায় আজ থেকেই স্কুল-কলেজ সব বন্ধ রয়েছে।

উত্তরখণ্ডেও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গেও আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে।
উত্তরখণ্ডে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে। দেরাদুনস হরিদ্বার, পৌরী, নৈনিতাল, উধম সিম নগর ও তম্পাবত জেলার জন্য ভারী বর্ষণের পূর্বাভাস শোনানো হয়েছে। সরকারি তরফে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে যারা নদীপ পাশে থাকেন তাদের সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টা ধরে দেরাদুন, উত্তরকাশী, উধম সিং নগরে একটানা বৃষ্টিপাত হয়ে চলেছে। উধমপুরে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়েছে।
গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে আগামী পাঁচদিনই ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications