উত্তর-পূর্বের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্কতা আবহাওয়া দফতরের

উত্তর-পূর্বের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্কতা আবহাওয়া দফতরের

উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতের পাঁচটি রাজ্যে রবিবার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত

উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত

জানা গিয়েছে, পশ্চিম হিমালয়ে ভারতের রাজ্যগুলোতে রবিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবাবনা রয়েছে। বিহারের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। রবি থেকে বুধবারের মধ্যে সিকিম, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

ভারী বৃষ্টির সম্ভাবনা হিমাচল ও উত্তরাখণ্ডে

ভারী বৃষ্টির সম্ভাবনা হিমাচল ও উত্তরাখণ্ডে

আবহাওয়া দফতর উত্তরাখণ্ডে আগামী চারদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেরাদুন, নৈনিতাল, তেহারি, পাউরি, চম্পাওয়াত ও বাগেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে বুধবার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচলপ্রদেশে রবি ও সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম, অসম, মেঘালয়ের বিচ্ছিন্ন একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চারদিনের মধ্যে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার মধ্যপ্রদেশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দক্ষিণের রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

অন্ধ্রপ্রদেশের উপকূলে ও ইয়ানামে সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ও সোমবার থেকে বুধবার তেলেঙ্গানায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তামিলনাড়ুর ওপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বয়ে চলার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর আবহাওয়া দফতর আরএমসি জানিয়েছে, সোম ও মঙ্গলবার চেন্নাই ও তার আশেপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরএমসি পূর্বাভাসে জানিয়েছে, তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। কিন্তু রাজ্যের অল্প কিছু জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের একাধিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার জেরে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরসম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+