ফের প্রবল বর্ষণের সতর্কতা, পরিস্থিতি মোকাবিলায় আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

ফের প্রবল বর্ষণের সতর্কতা, পরিস্থিতি মোকাবিলায় আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

ফের কেরলে প্রবল বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরে তানিলনাড়ুতে চলছে প্রবল বর্ষণ। বঙ্গোপাগরে ঘনীভূত সেই নিম্নচাপের জেরে বঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কেরলেও। কেরলের আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।

ফের বৃষ্টি কেরলে

ফের বৃষ্টি কেরলে

বৃষ্টি এবার আর পিছু ছাড়ছে না। বর্ষা আগেই এসেছে এখনও সক্রিয় রয়েছে কেরলে। উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে কেরলে। তার জেরে আগামী কয়েকদিন ফের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় আবহায়া দফতর ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর কেরলের একাধিক জেলায় বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তার জন্য পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই সতর্ক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জেলা গুলিকে সতর্ক করা হয়েছে।

 কমলা সতর্কতা জারি

কমলা সতর্কতা জারি

ফের ভারী বর্ষণ শুরু হয়েছে কেরলে। তামিলনাড়ু থেকে সরে নিম্নচাপের বৃষ্টি কেরলে উপস্থিত হয়েছে। ১৩ নভেম্বর কেরলেন ৬ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর ১৪ নভেম্বর ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হিরুভানথাপুরম, কোল্লাম, পাথামাথিট্টু, অলপ্পুজা,কোট্টায়াম, ইড্ডুকি, এর্নাকুলাম, ত্রিশূর, পালাকাড, মাল্লাপূরম, কোঝিকোড়ে, ওয়েনাড়, কুন্নুর, কাসাড়গড়ে। আগামিকাল পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে তিরুনন্তপুর, কোল্লাম, ত্রিশূর, পালাকাড, মালাপ্পুরম, কোঝিকোড়ে, ওয়ানাড়, কুন্নুর, কাসাড়গড় জেলায়।

প্রস্তুত প্রশাসন

প্রস্তুত প্রশাসন

আবহাওয়া দফতর সতর্কতা জারি করার সঙ্গে সঙ্গেই জেলা গুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি কথা বলেছেন জেলা শাসকদের। সেখানকার বাসিন্দাদের ধস থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। জলজমে গেলে সেখান থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য একমাস আগেই প্রবল বর্ষণে কেরলে ভয়ঙ্কর ধস নেমেছিল। তাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এবার তাই আগে থেকেই প্রস্তুত জেলা প্রশাসন। ১-১২ অক্টোবরের মধ্যে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কেরলে।

 ভাসছে তামিলনাড়ু

ভাসছে তামিলনাড়ু

তামিলনাড়ু গত কয়েকদিন ধরেই ভাসছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। তামিলনাড়ুর একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। চেন্নাই শহরে পর্যন্ত জল জমে গিয়েছিল। নৌকা চলেছে চেন্নাইয়ের রাস্তায়। ভয়ঙ্কর পরিস্থিতি তারি হয়েছিল তামিলনাড়ুর একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। শনিবার থেকে মেঘলা আকাশ। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেইএই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওযা দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+