শীতের মাঝে প্রবল বৃষ্টি, জল থই থই দিল্লির বিস্তীর্ণ এলাকা, বাংলায় টানা চলবে বৃষ্টি

রাতভর বৃষ্টিতে ভাসল দেশের রাজধানী। কোথাও কোথাও অঝোর ধারায় বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এ যে আসন্ন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তা স্পষ্ট। শুক্রবার গভীর রাতে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। তারপর থেকে নাগাড়ে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়।

জলমগ্ন রাজধানী

জলমগ্ন রাজধানী

দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে টুইট করে জানানো হয় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দিল্লিতে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে বলেও জানায় হাওয়া অফিস। তারপরেই দিল্লি সংলগ্ন গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসার, বল্লভগড়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় হরিয়ানার কার্নাল, পানিপত, সোনেপত, গন্নুর, খরখোদা, সোহানা, ঝাজ্জর, পালোয়াল, নুহতে। উত্তরপ্রদেশের বারাউত, , বাগপত, রাজস্থানের তিজারাতেও ভালো পরিমাণ বৃষ্টি হয়।

আরও বৃষ্টির পূর্বাভাস

আরও বৃষ্টির পূর্বাভাস

রাতভর এই বৃষ্টিতে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের একাধিক জায়গায় জল জমে যায়। পুল পেহলাদ পুরের একটি আন্ডারপাসে হাঁটু সমান জল জমেছে। এছাড়াও জল জমেছে চাণক্যপুরী, ফিরোজ শাহ এলাকাতেওআজও শনিবার দিল্লি ও সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে ববল্লভগড়, ছাপরাউলা, নয়ডা, দাদরি, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসার, তিজারা, আলওয়ারে।

বৃষ্টিতে কমল দূষণ

বৃষ্টিতে কমল দূষণ

এদিকে এই বৃষ্টির জেরে দিল্লির দূষণের পরিমাণ কিছুটা কমেছে। বাতাস কিছুটা শ্বাস নেওয়ার যোগ্য হয়েছে। শুক্রবার এর মাত্রা ছিল 'অতি খারাপ'। বৃষ্টির জেরে যা নেমেছে 'খারাপ' মাত্রায়। অর্থাৎ বলা যেতে পারে মন্দের ভালো। আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশের পরে পূর্ব ভারতের দিকেও এগোবে।

বাংলাতেও বৃষ্টি

বাংলাতেও বৃষ্টি

এই ঝঞ্ঝার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জ্বলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে। ফলে শীতকালে বৃষ্টি হবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের সর্বত্র।

টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস

টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১ জানুয়ারি মঙ্গলবার রাজ্যের পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হবে। তারপর তা রাজ্যের পূর্ব দিকে আসবে। ১২ থেকে ১৪ জানুয়ারিরে মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে চলেছে। সেক্ষেত্রে ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+