Weather: উত্তর ভারত জুড়ে প্রবল শীতের দাপট, দিল্লিতে ঘন কুয়াশা, ভূ-স্বর্গে জারি প্রবল তুষারপাত

ভারতের আবহাওয়া অধিদপ্তর জাতীয় রাজধানীর বেশিরভাগ এলাকা জুড়ে ধোঁয়াশা এবং মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে। রবিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে গোটা এলাকা এবং একই সাথে রয়েছে আংশিক মেঘলা আকাশ।

ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল (আইজিআই) বিমানবন্দরে সকাল থেকেই দেখা যায় আইএমডি-র পূর্বাভাস হুবুহু মিলে গিয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশা দিল্লিকে ঢেকে দিয়েছে, যার ফলে বিমান ওঠা-নামাতে প্রভাব পড়েছে। বাতাসের গতিবেগ বিকেলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটারে বাড়বে বলে আশা করা হচ্ছে। কিন্তু সন্ধ্যা ও রাতের মধ্যে ঘণ্টায় ৬ কিলোমিটারের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

fire

শনিবার, দিল্লির দৃশ্যমানতা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছিল। ৯-ঘণ্টার জন্য দৃশ্যমান্যতা শূন্যে নেমে আসে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বছরে এই মরশুমে প্রথম এমন অবস্থা হল দিল্লির। দিল্লি বিমানবন্দর ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে উল্লেখযোগ্য ব্যাঘাতের সম্মুখীন হয়। ১৯টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়, অসংখ্য বাতিল করা হয় এবং টানা দ্বিতীয় দিনের জন্য ৪০০ টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করছে।

দিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র রবিবারের জন্য একটি পূর্বাভাস জারি করে বলেছে: "বেশিরভাগ জায়গায় ধোঁয়াশা/মাঝারি কুয়াশা এবং কয়েকটি স্থানে ঘন কুয়াশা সকালের দিকে হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকবে। সন্ধ্যা/রাতে কুয়াশা/ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৮ এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে"।

শনিবার ৮১টি ট্রেন দেরিতে চলছে। আবহাওয়া দফতর উল্লেখ করেছে যে ১০ এবং ১২ জানুয়ারির মধ্যে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। ১০ জানুয়ারিতে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, ৬ জানুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিটে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন কুয়াশার ঘন স্তর কাশ্মীরের কিছু অংশকে ঢেকে দিয়েছে কারণ এই অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। আবহাওয়া দফতর রবিবারের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে। বিচ্ছিন্ন স্থানে ভারী তুষারপাতের সাথে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। কর্মকর্তারা বিশেষ করে রবিবার ভূ-পৃষ্ঠ এবং বিমান পরিবহনে সম্ভাব্য ব্যাঘাতের বিষয়ে সতর্ক করেছেন।

আধিকারিকদের মতে, আগামী দিনগুলিতে এই অঞ্চলটি মাঝারি এবং কোথাও কোথাও ভারী তুষারপাত অনুভব করবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+