Cyclone Mocha: ঘূর্ণাবর্ত থেকে সোমবার তৈরি হতে পারে নিম্নচাপ! কোন পথে অগ্রসর, পূর্বাভাস আবহাওয়া দফতরের

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এদিন সকালে। এরই প্রভাবে ৮ মে সোমবার সকাল নাগাদ সেই একই এলাকায় একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর মনে করছে এটি ৯ মে নাগাদ নিম্নচাপে পরিণত হবে। তারপরেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং তা উত্তরে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। তবে নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার পরেই এক অভিমুখ কোন দিকে হবে এবং তার তীব্রতা সম্পর্কে নির্দিষ্টভাবে তথ্য দেওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় মোখা

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে মোখা আগামী ৪-৫ দিনের মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের কিছু অংশে আঘাত হানতে পারে। তবে নিম্নচাপ এলাকা গঠনের পরেই সিস্টেম সম্পর্কে নির্দিষ্টভাবে তা জানানো যাবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এই সিস্টেমটিকে সবসময়ই নজরে রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য আঘাতের কথা বিবেচনা করে ওড়িশা সরকার ১৮ টি উপকূল ও পার্শ্ববর্তী জেলার জেলাশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, কটক ও পুরী-সহ বেশ কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা

রাজ্য সরকারের ত্রাণ কমিশনার জেলাগুলিকে যে কোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়াও জনগণকে আবহাওয়ার দিকে নজর রাখতে এবং বজ্রপাতের সময়
নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শহর এলাকায় ট্রাফিক পরামর্শ অনুসরণ করতেও বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশও ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোখা নিয়ে পর্যালোচনা বৈঠক সেরে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+