Weather: মরশুমের শীতলতম দিন, দিল্লির তাপমাত্রা আরও নেমে ৪ ডিগ্রি!

বুধবারের তুলনায় বৃহস্পতিবার যেন আরও শীতলতম। সকাল থেকে প্রবল ঠান্ডায় কাবু রাজধানী। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৪.০ ডিগ্রি সেলসিয়াস ধার্য করা হয়েছে, যা মরশুমের গড় তাপমাত্রা থেকে ৬ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে বোঝায় যাচ্ছে গতকালের রেকর্ড ব্রেক করে আজ মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে দিল্লিবাসী।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এরই মধ্যে শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে। প্রয়োজন না হলে মানুষকে বাড়ির বাইরে বেড়তে নিষেধ করেছে আবহাওয়াবিদরা। রবিবার শহরের কিছু অংশে হালকা বৃষ্টির পরে দিল্লি-এনসিআর-এর আবহাওয়ার হঠাৎ এই পরিবর্তন বলে জানা যাচ্ছে। একই সাথে দেশের উত্তর দিকে এই মুহুর্তে বহু জায়গায় চলছে তুষারপাত। তার ঠান্ডা বাতাসও প্রবেশ করছে দিল্লিতে। তাই রাজধানীর তাপমাত্রাও কমছে দ্রুত গতিতে।

winter

আইএমডি অনুসারে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে, বুধবার এ পর্যন্ত শীতের দ্বিতীয় সর্বনিম্ন দিনের তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ শতাংশে দাঁড়িয়েছে, যা দিনে স্যাঁতসেঁতে এবং ঠান্ডা অনুভূতি দেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) এর তথ্য অনুসারে, আজ সকাল ৮টা পর্যন্ত দিল্লির বায়ুর গুণমান ২৬২, যা 'দরিদ্র' বিভাগে রয়েছে বলেই জানাচ্ছে পরিবেশবিদ।

প্রসঙ্গত, CPCB ২০১ থেকে ৩০০-এর মধ্যে AQI স্তরকে "দরিদ্র" হিসাবে শ্রেণীবদ্ধ করে, যা সংবেদনশীল গোষ্ঠী এবং শ্বাসকষ্টজনিত ব্যক্তিদের অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া, ০ থেকে ৫০ এর মধ্যে AQI লেভেল মানে "ভাল", ৫১ থেকে ১০০ মানে "সন্তোষজনক", ১০১ থেকে ২০০ মানে "মধ্যম", ২০১ থেকে ৩০০ মানে "দরিদ্র", ৩০১ থেকে ৪০০ মানে "খুব খারাপ" এবং ৪০১ থেকে ৫০০ মানে "গুরুতর" হিসাবে বিবেচিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+