মুষলধারায় বৃষ্টির সঙ্গে শিলা, হোলির আগেই আবহাওয়ায় বড় পরিবর্তন

মুষলধারায় বৃষ্টির সঙ্গে শিলা, হোলির আগেই আবহাওয়ায় বড় পরিবর্তন

হোলির আগেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবহাওয়া (weather) পরিবর্তনের সম্ভাবনা। ইতিমধ্যেই মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেয়েছে একের পর এক রাজ্য। বাকি থাকা বেশ কিছু জায়গাতেও আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস।

পশ্চিমী ঝঞ্ঝা আর রাজস্থানের ওপরে নিম্নচাপ

পশ্চিমী ঝঞ্ঝা আর রাজস্থানের ওপরে নিম্নচাপ

একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর অন্যদিকে রাজস্থানের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের কারণে হোলির আগে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এই পরিস্থিতি ২৬ মার্চ পর্যন্ত চলতে পারে। তবে তারপরে তাপমাত্রা আবার বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

রাজস্থানের জন্য সতর্কবার্তা

রাজস্থানের জন্য সতর্কবার্তা

রাজস্থানের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আইএমডি জানিয়েছে, ২৩ মার্চ নাগাদ আজমেঢ়, সিকার, ভরতপুর, ঝুনঝুন, আলওয়ার-সহ অনেক জায়গাতেই প্রবল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে।

মধ্যভারতেও বৃষ্টি

মধ্যভারতেও বৃষ্টি

সোমবার মধ্যপ্রদেশ-সহ মধ্যভারতের বিস্তীর্ণ এলাকা ছিল মেঘলা। নাগপুরের মতো কোনও কোনও জায়গায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ইন্দোর-ভোপাল-সহ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম ভারতের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। যার প্রভাব পড়তে পারে মধ্য ভারতেও। ঘূর্ণবার্তা সক্রিয় হওয়ার কারণে ছত্তিসগড়ে বস্তা-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরিবর্তন

আবহাওয়ার পরিবর্তন

হোলির আগে উত্তরপ্রদেশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু-কাশ্মীর-লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের অনেক জায়গায় ইতিমধ্যেই তুষারপাত হয়েছে। এছাড়াও আবহাওয়ার পরিবর্তনের কারণে ২৪ মার্চের মধ্যে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টিপাত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+