Weather Alert: বেঙ্গালুরু-মুম্বই-দিল্লিতে কবে ঢুকছে বর্ষা? বাংলাতেই বা বর্ষার আগমন কবে?
Weather Alert: দেশের বিস্তীর্ণ অঞ্চল ফের একবার তাপপ্রবাহের মুখে। সেই পরিস্থিতি থেকে স্বস্তি পেতে মৌসুমী বায়ুর জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছেস, কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ৩১ মে-র আশপাশে। এবার স্বাভাবিক সময়েই বর্ষার আগমন হতে চলেছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে রাজধানী দিল্লি-সহ বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছ। এদিন রাজধানী দিল্লির মুঙ্গেশপুর ও নরেলায় পারদ ছুঁয়েছে ৪৯.৯ ডিগ্রি। আর চুরুর সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৫০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে।

বেঙ্গালুরুতে বর্ষা
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১৩-১৪ জুন বেঙ্গালুরুতে বর্ষার আগমন হতে পারে। এছাড়া জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের বেঙ্গালুরুর এক আবহবিদ সংবাদ মাধ্যমকে বলেছেন, মৌসুমী বায়ু আগামী এক থেকে দুই দিনের মধ্যে কেরলে প্রবেশ করবে। তারুপর ৬-৭ জুনের মধ্যে তা কর্নাটক উপকূলে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
মুম্বইয়ে বর্ষা
ইতিমধ্যেই আন্দামানে বর্ষার প্রবেশ করেছে। অন্যদিকে কেরলেও বর্ষার প্রবেশ হতে চলেছে আগামী ২-৪ দিনের মধ্যে। আবহাওয়া দফতরের অনুমান এবার ১০ জুন মুম্বইয়ে বর্ষার শুরু হতে পারে। সাধারণভাবে মুম্বইয়ে বর্ষা আসে ১০ থেকে ১১ জুনের মধ্যে। কিন্তু গত বছর ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের কারণে দুই সপ্তাহ দেরি হয়েছিল।
পশ্চিমবঙ্গে বর্ষা
রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমালের হানার পরে সোমবার প্রায় সারা দিন বৃষ্টি চলে। বিকেলের দিকে গিয়ে দক্ষিণবঙ্গের পরিস্থিতির পরিবর্তন হয়। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। এবার দশ জুনের পরে বাংলায় বর্ষার আগমন হতে পারে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছে। সাধারণভাবে কেরলে বর্ষার আগমনের দশ দিন পরে বাংলায় বর্ষার আগমন হয়। তাই কেরলে বর্ষার আগমনের পরে এব্যাপারে সঠিক পূর্বাভাস দেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পশ্চিমবঙ্গে আগে বর্ষার প্রবেশ হয় উত্তরবঙ্গে। যা উত্তর-পূর্ব ভারত হয়ে আসে। তারপরে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করে। ফলে বাংলায় বর্ষার জন্য এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications