Weather Alert: কোথাও অতিবৃষ্টি বা কোথাও ভারী বৃষ্টির সতর্কতা! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার কারণে বাংলা-সহ বিভিন্ন রাজ্যে কোথাও ভারী আবার কোথাও অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাশাপাশি মাসের একেবারে শেষের দিকে একটি নিম্নচাপের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

monsoon

  • পূর্ব ভারত

মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে ২৪-এর পাশাপাশি ২৪ সেপ্টেম্বর বিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের কোনও কোনও জায়গায় ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত এবং আন্দামান ও নিকোবরে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • উত্তর-পূর্ব ভারত

উত্তর-পূর্ব ভারতেও মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও এদিন অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • মধ্যভারত

এদিন বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ ছত্তিশগড়ে।

  • দক্ষিণ ভারত

বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, তেলেঙ্গানা, দক্ষিণ কর্নাটকে। তামিলনাড়ুতে ২৪ সেপ্টেম্বর, উপকূল কর্নাটক ও কেরলে ২৪.২৭ ও ২৮ সেপ্টেম্বর। নর্থ ইন্টেরিয়র কর্নাটকে ২৪, ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর।

  • উত্তর-পশ্চিম ভারত

পঞ্জাব ও হরিয়ানায় এদিন বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • পশ্চিম ভারত

হাল্কা-মাঝারি বৃষ্টি থেকে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোঙ্কন, গোয়ায় ২৪,২৫ ও ২৮ সেপ্টেম্বর। মধ্য মহারাষ্ট্রে ২৪ ও ২৭ ও ২৮ সেপ্টেম্বর। মারাঠাওয়াড়ায় ২৪ ও ২৭ সেপ্টেম্বর, সৌরাষ্ট্র ও কচ্ছে ২৪ সেপ্টেম্বর এবং গুজরাত রিজিয়নে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। কোঙ্কন ও গোয়ায় এদিন বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+