Weather Alert: দুইপ্রান্তে দুই নিম্নচাপে দুর্যোগ! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: দেশের দুই প্রান্তে দুটি নিম্নচাপ। দক্ষিণ কোঙ্কন-গোয়া উপকূল থেকে পূর্ব-মধ্য আরব সাগরের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সেটি আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরের ওপরে রয়েছে একটি নিম্নচাপ। যার অভিমুখ উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকা।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১ অক্টোবর পর্যন্ত, ওড়িশায় ৩ অক্টোবর, ঝাড়খণ্ড ও বিহারে ৩ অক্টোবর, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ২ ও ৩ অক্টোবর পর্যন্ত হাল্কা বা মাঝারি থেকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Alert

পাশাপাশি বলা হয়েছে ৩০ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে কর্নাটক, কেরল ও মাহেতে ১ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১ অক্টোবর পর্যন্ত কোঙ্কন-গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে হাল্কা বা মাঝারি থেকে মোটামুটিভাবে ব্যাপক থেকে ব্যাপতর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বজ্রঝড় ও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়াও ছত্তিশগড়ে ২ অক্টোবর পর্যন্ত, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২ অক্টোবর পর্যন্ত এবং অরুণাচল প্রদেশে ৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে মৌসুমী বায়ুর প্রত্যাহার হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারত অবং সংলগ্ন পশ্চিম মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় থেকে মৌসুমী বায়ু প্রত্যাহার হবে। মৌসুমী বায়ু প্রত্যাহারের রেখা এই মুহূর্তে বোখরা, যোধপুর ও বাঢ়মেঢ়ের ওপর দিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+