Weather Alert: রাতের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রা নামল ছয় ডিগ্রি! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া, একনজরে

Weather Alert: বর্ষা বিদায় নিয়েছে আগেই। তারপর এবার পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের দাপট। সোমবার রাতে দিল্লি-এনসিআর-সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। যার জেরে তাপমাত্রা কমেছে প্রায় ছয় ডিগ্রির মতো। গত ২৪ ঘন্টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রিতে নেমে গিয়েছে।

ইন্ডিয়া গেট, মতিবাগ এবং রফি মার্গের মতো এলাকায় হাল্কা থেকে মাঝারি আবার কোনও কোনও জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের তরফে এক্স হ্যান্ডেলে করা পোস্টে বলা হয়েছে প্রবল বজ্রপাত ও বৃষ্টি দিল্লি-এনসিআর জুড়ে চলছে। সেখানে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়। যার জেরে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Weather Alert

পরে করা একটি পোস্টে বলা হয়েছে হাল্কা বৃষ্টি ও ঠান্ডা বাতাসে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। তাপমাত্রা গত ২৪ ঘন্টায় ৩৬.৫ থেকে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে এবং হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর-পশ্চিম ভারতে ১৭ অক্টোবর পর্যন্ত কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে। উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু জায়গায় এদিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিনে তাপমাত্রা কমতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো।

এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৭ ও ১৮ অক্টোবর বজ্রপাত-সহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উপকূল তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হিসেবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বাংলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম, পুরো উত্তর-পূর্ব, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, তেলেঙ্গানার বাকি অংশ এবং উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+