Weather Alert: ওড়িশার ৬ জেলার জন্য রেড অ্যালার্ট! ভারী বৃষ্টির সতর্কতা বাংলা-সহ কয়েকটি রাজ্যে
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে বুধবার সকালে ওড়িশার ছটি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ১৩-১৪ সেপ্টেম্বর ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও ১৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে। যেসব জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে, সেগুলি হল মালকানগিরি, কোরাপুট, নবরংপুর, কালাহান্ডি, বোলাঙ্গির এবং কন্ধমাল।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলা হয়েছে, অতিভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির তীব্রতার কারণে আতষ্মিক বন্যার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।

ওড়িশার কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ ২০ সেমি বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, যে ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হয়েছিল তার থেকে তৈরি সম্ভাব্য নিম্নচাপের কারণে বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৭-২০ সেমির মতো।
এছাড়াও ১৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম. মেঘালয়, নাগাল্যান্ড. মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানামের কিছু অংশে।
১৪ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যন্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় অনুরূপ আবহাওয়া থাকতে পারে। ১৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে,বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ সেপ্টেম্বর এই পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications