Weather Alert: আগামী ৪ দিনের জন্য এই রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া একনজরে
Weather Alert: আবহাওয়া দফতর ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিন তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক এবং কেরলে বজ্রপাত-সহ হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
এছাড়াও আবহাওয়া দফতর ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পঞ্জাব ও হরিয়ানার কিছু জায়গায় ১৪ ও ১৫ অক্টোবর হাল্কা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই এদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১২ অক্টোবরও এই পরিস্থিতি চলতে থাকবে উত্তর পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু জায়গায় জল জমে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টার মধ্যে বেঙ্গালুরুর বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। সন্ধে কিংবা রাতের দিকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে। অন্যদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমতল এলাকায় আঘাত হানতে পারে। দেশের বিভিন্ন অংশে আরও তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি রয়েছে তেলেঙ্গানা ও সংলগ্ন উপকূল অন্ধ্রপ্রদেশের ওপরে। একটি রয়েছে রায়ালসীমার ওপরে এবং আরেকটি রয়েছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন এলাকার ওপরে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি।












Click it and Unblock the Notifications