Weather Alert: আগামী ৩৬ ঘন্টার মধ্যে বাংলা-সহ ১৩ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা! সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Weather Alert: কিছু সময় ব্রেক দিয়ে ফের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সময় শুরু হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,. ২ সেপ্টেম্বর থেকে পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বৃদ্ধি হতে দেখা যাবে। অন্যদিকে আবহাওয়া দফতর আরও বলেছে, পূর্ব ভারত ছাড়া দেশের অন্য জায়গায় আগামী পাঁচ দিন আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার থেকে ওড়িশা, ছত্তিশগড়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৩-৪ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

উত্তর-পূর্ব ভারতে হাল্কা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই আবহাওয়া শনিবারের অসম ও মেঘালয়ে, রবিবারে নাগাল্যান্ড, মনিপুর ও মিজোরামে এবং আগামী পাঁচ দিন ত্রিপুরায় দেখা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে শনিবার থেকে পূর্ব ভারতে বৃষ্টি বাড়তে চলেছে। বুধবার থেকে রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, শনিবার ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং রবিবার ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য ভারতে এই সময় হাল্কা থেকে মাঝারি এবং কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝড় ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে দক্ষিণ ভারতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত করা হয়েছে। সঙ্গে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, দুপুচেরি ও কাড়াইকালে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী পাঁচ দিন দেশের বাকি অংশে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু-দিনের মধ্যে উপকূল অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের পাশাপাশি রায়ালসীমায় গরম ও আর্দ্র আবহাওয়ার অনুভব হতে পারে।












Click it and Unblock the Notifications