Weather Alert: বাংলা-সহ কয়েকটি রাজ্যে ফের সক্রিয় মৌসুমী বায়ু! ভারী বৃষ্টির সতর্কতা জারি
Weather Alert: কয়েকটি রাজ্যে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। শনিবার দিল্লি-এনসিআর-সহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ।। অন্যদিকে ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জনজীবন।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে ১৯-২০ অগাস্ট পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ২০ অগাস্ট থেকে উত্তর-পূর্ব ভারতে ভারী বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম ও মধ্য ভাকতে অগাস্টের বাকি সময় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই তম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের সতর্কতা বলা হয়েছে এদিন অর্থাৎ ১৯ অগাস্ট ওড়িশায় খুব ভারী বৃষ্টি হবে। এছাড়াও ঝাড়খণ্ডে ১৯ অগাস্ট পর্যন্ত, বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ২২ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ২২ ও ২৩ অগাস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে।
বিহারের সীতামারি, মুজফফরপুর, পটনা, সমস্তিপুর, খাগারিয়ায় আরও বৃষ্টি হতে পারে। অন্যদিকে মধ্য ভারতের ক্ষেত্রে ১৯ ও ২০ আদাস্ট মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভারী বৃষটির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের কথা বললে, ১৯ থেকে ২২ অগাস্টের মধ্যে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে ২৩ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ডের ভারী বৃষ্টিপাত হবে।
১৯-২২ অগাস্টের মধ্যে হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে উপকূল অন্ধ্রপ্রদেশে ২৩ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications