Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ! বাংলা-সহ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস
Weather Alert: আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হতে পারে এবং তা নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন তেলেঙ্গানায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮, ১৯ ও ২০ অগাস্ট এই রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছেন, বর্তমানে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে এটি উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হতে পারে এবং তা একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে তেলেঙ্গানায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে উত্তর তেলেঙ্গানায় মাঝারি থেকে ভারী এবং রাজ্যের বাকি অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এছাড়াও ১৮-২০ অগাস্টের মধ্যে উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ জুড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের কিছু অংশে যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৭ অগাস্ট, ওড়িশায় ১৭-১৯ অগাস্ট, ঝাড়খণ্ডে ১৭-১৮ অগাস্ট, পশ্চিমবঙ্গে ১৭ অগাস্ট এবং সিকিমে ১৭ অগাস্ট একই আবহাওয়া থাকতে পারে।
তবে ওড়িশায়র কোনও কোনও জায়গায় ১৭-১৮ অগাস্ট খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া দফতরের তরফে ২০ অগাস্ট পর্যন্ত ওড়িশার বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দপতরের পূর্বাভাস, ২০ অগাস্ট পর্যন্ত ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় একই রকমের আবহাওয়া থাকার সম্ভাবনা। এছাড়া ১৮ ও ১৯ অগাস্ট উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানামের কিছু অংশে একই রকমে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications