Weather alert: মেঘভাঙা বৃষ্টিতে প্রবল ধস, বিচ্ছিন্ন ৫৩৪ নং জাতীয় সড়ক, ফের বিপর্যয়ের কোপে উত্তরাখণ্ড

ফের দেবভূমি উত্তরাখণ্ডে বিপর্যয়। গত কাল মেঘভাঙা বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে। ৫৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ধস নামায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিদ্দিবালি মন্দির যাওয়ার রাস্তা। ভেসে গিয়েছে ব্রিজ। যার জন্য থমকে গিয়েছে নৈনিতালের ট্রাফিক পরিষেবা।

কাঠগোদাম এলাকায় ভারী বর্ষণে ভেঙে পড়েছে ২টি বাড়ি। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। কাঠগোদাম এবং দৌগাড্ডা যাওয়ার পথে থমকে গিয়েছে একাধিক যান চলাচল। লাগাতার বর্ষণ শুরু হয়েছে গতকাল থেকে। এখনও কালো মেঘে ঢেকে রয়েছে গোটা আকাশ।

Weather alert

বিপর্যয় যেন পিছু চাড়ছে না উত্তরাখণ্ডের। কয়েকদিন আগেই বর্ষণের কোপে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল উত্তরাখণ্ডের। ফের বড় বিপর্যয় নেমে এসেছে। গতকাল থেকে আবারও উত্তরাখণ্ডের কাঠগোদাম এলাকায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন এলাকা। জায়গায় জায়গায় ধস। প্রকৃতিক কোপে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

কয়েকদিন আগে হিমাচল প্রদেশে ভয়াবহ বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার রেশ এসে পড়েছিল উত্তরাখণ্ডেও। মেঘভাঙা বৃষ্টিতে কেদারনাথের একাংশ ভেসে গিয়েছিল। তারপরেও একাধিক বিপর্যয় এসেছে উত্তরাখণ্ডে। এবার আবারও সেই মেঘভাঙা বৃষ্টির কোপ উত্তরাখণ্ডের রাজ্যে। কাঠগোদাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার জেরে কোনও গাড়ি চলাচল করতে পারছে না মানুষ পায়ে হেঁটে সেখানে যাতায়াত করছেন।

গতকয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে একধিক বাড়ি ভেঙে গিয়েছে। কাঠগোদামের কালিসা নালার কাছে প্রায় ২৫০ জন আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। রুদ্রপ্রয়াগের কাছে একটি তিনতলা হোটেল ধসে পড়েছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করেছে উত্তরাকণ্ড সরকার। একাধিক জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বাসিন্দাদের। তাঁদের ত্রাণশিবিরে থাকার বন্দোবস্ত করেছে উত্তরাখণ্ড সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+