Weather Alert: বাংলা-সহ এই রাজ্যগুলিতে ৩১ অগাস্ট পর্যন্ত বৃষ্টি ও বজ্রঝড়! আবহাওয়া দফতরের পূর্বাভাস একনজরে
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ৩১ অগাস্ট পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, কোঙ্কন-গোয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রঝড় এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে।
অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার অরুণাচল প্রদেশে, অ,ম ও মেঘালয়ে বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৪-৫ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সঙ্গে হাল্কা, মাঝারি বৃষ্টি বজ্রঝড় ও বর্জ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়্ছে। ২৮ অগাস্ট অরুণাচল প্রদেশর, অসম, মেঘালয় ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২৯ ও ৩০ অগাস্ট একইরকমের আবহাওয়ার সাক্ষী হতে পারে। এছাড়াও ৩১ অগাস্ট উল্লিখিত রাজ্যগুলির সঙ্গে ওড়িশায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছেস, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বাকি অংশে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে থাকবে। হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত এবারের বর্ষার শুরু থেকে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অফিসও ৩১ অগাস্ট পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, বিহার, জম্মু ও কাশ্মীর, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, ওড়িশা, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালে ২৭ অগাস্ট বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।
২৮ অগাস্ট উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তালিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। ওড়িশার কিছু অংশে ৩০ ও ৩১ অগাস্ট একই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়ছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications