Weather Alert: কয়েকটি রাজ্যে বৃষ্টির সতর্কতা! ভারত-পাকিস্তান ম্যাচে কেমন থাকতে চলেছে আহমেদাবাদের আবহাওয়া

Weather Alert: শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ। তার আগে সবারই প্রশ্ন আবহাওয়া কেমন থাকবে? অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। অন্যদিকে পাকিস্তানও দুটি ম্যাচে জয় পেয়েছে।

আবহাওয়া দফতরের তরফে ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে হাল্কা থেকে মাঝারি আবার কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কেরল ও মাহেতে। তামিলনাড়ুতে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৬ ও ১৭ অক্টোবর। সাউথ ইন্টেরিওর কর্নাটকে ১৬ ও ১৭ অক্টোবর।

Weather Alert: আহমেদাবাদ

জম্মু-কাশ্মীর-গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদে ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানে ১৫ ও ১৬ অক্টোবর একই পরিস্থিতি তৈরি হতে পারে। ১৬ অক্টোবর নাগাদ কাশ্মীর-গিলগিট অঞ্চল এবং হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এছাড়া ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশ, পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূল অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, তেলেঙ্গানার বেশিরভাগ অংশ, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ১৩ অক্টোবর।

মৌসুমী অক্ষরেখার বিদায় রেখা গিয়েছে ফরবেশগঞ্জ, মালদা, বিশাখাপত্তনম, নাগগোন্ডা, রায়চুর এবং ভেনগারলার ওপর দিয়ে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের ওপর দিয়ে।

আহমেদাবাদে এদিন বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ। সেখানে আপাতত বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তরফে প্রথমে খুব হাল্কা বৃষ্টির কথা বলা হলেও, সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে এবং সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+