Weather alert: বন্ধ মাণ্ডি-পাঠানকোটের রাস্তা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, হিমাচলে যেন মহাপ্লাবন নেমেছে
ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচল প্রদেশে। প্রকৃতি যেন সেখানে ধ্বংসলীলা চালাচ্ছে। মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। একাধিক রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বন্ধ মাণ্ডি-পাঠানকোটের রাস্তা। মুখ্যমন্ত্রী সুখু দাবি করেছেন যে পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে ১ বছর লেগে যাবে।
লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত সোমবার থেকে এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা েবড়ে হয়েেছ ৭১। আরও বাড়ছে মৃত্যু। একাধিক জায়গা প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। বাড়িঘর তােসর ঘরের মতো গুঁড়িয়ে গিয়েছে। জল আর কাদার তোড়ে ভেসে গেছে একের পর এক গ্রাম। এতোটাই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশে।

মহাপ্রলয়ে সব ধংস হয়ে যেতে বসেছে হিমাচল প্রদেশে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্বেগে রয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখে। তিনি বলেছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এক বছর গেলে যাবে ঠিক করতে। হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১। গত সোমবার থেকে লাগাতার বর্ষণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা হিমাচল প্রদেশে। এখনই বৃষ্টি থেকে মুক্তির কোনও খবর আইএমডি দিতে পারেনি। উল্টে আরও ৫ দিন ধরে চলবে বর্ষণ।
বর্ষার প্রথম থেকেই লাগাতার বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মাণ্ডিতে জুলাই মাসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি কিছুটা উন্নত হতে না হতেই ফের বর্ষার কোপে পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বর্ষণ চলছে। একাধিক গ্রামের পরিস্থিতি খারা হয়ে গিয়েছে। বিপজ্জন হয়ে পড়েছে একাধিক রাস্তা। ১১০০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হিমাচল প্রদেশের একাধিক রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এমনকী জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিমলার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাংড়াতেও বিপর্যয় ভয়াবহ আকার নিয়েছে। গত ২ দিনে হিমাচল প্রদেশে ২৬৭টি বাড়ি ভেঙে গুড়িয়ে গিয়েছে। গতকাল থেকে ১৯ জনে মৃত্যু হয়েছে। ৩ জন এখনও নিখোঁজ।
মুখ্যমন্ত্রী সুখু জানিয়েছেন হিমাচল প্রদেশের ২৭টি পঞ্চায়েত একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বিয়াস নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। লাগাতার বর্ষণে কোথাও মেঘভাঙা বৃষ্টি তো কোথাও হড়পা বানে ঝুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে রাস্তা-ঘরবাড়ি। তাসের ঘরের মতো জলের তোড়ে ভেসে যাচ্ছে সব কিছু।












Click it and Unblock the Notifications