Weather Alert: আজও বন্ধ স্কুল-কলেজ, হাইওয়েতে নতুন করে ধস, হলুদ সতর্কতা জারি শহরে
Weather Alert: প্রবল বর্ষণে ভাসছে বাণিজ্যনগরী। গতকাল লাল সতর্কতা জারি করা হয়েছিল। শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত জারি ছিল লাল সতর্কতা। তার পরে হলুদ সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেকারণে আজও বাণিজ্য নগরীর সব স্কুল-কলেজ বন্ধ।
নতুন করে হাইওয়েতে ধস নেমেছে। মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় গতকাল থেকেই একাধিক জায়গায় থমকে িগয়েছিল লোকাল ট্রেন। সেই পরিস্থিতিত আজও রয়েছে। এখনও একাধিক জায়গায় রেল লাইনে জল দাঁড়িেয় রয়েছে সেকারণে ট্রেন চলাচল করছে না।

বর্ষণের দাপটে বিপর্যস্ত বাণিজ্য নগরি মুম্বই। গত পাঁচদিন ধরে লাগাতার বর্ষণ হয়ে চলেছে। সমুদ্র উপকূলে হওয়ায় জল জমতে শুরু করেছে শহরের বিভিন্ন জায়গায়। সমুদ্রের জলস্তর বেড়ে গিয়েছে। ফলে একাধিক নীচু জায়গা প্লাবিত হয়েছে শহরের। রাস্তায় কোমর সমান জল। ট্রাফিক পরিষেবা একাধিক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ পরিস্থিতিত তৈরি হয়েছে গোটা শহরে।
প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোন সেই নির্দেশিকা জারি করা হয়েছে। মুম্বই পুেণ এক্সপ্রেসওয়েতে নতুন করে ধস নেমেছে। যার ফলে গতকাল রাত ৮টা থেকে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ৬ লেনের এই এক্সপ্রেসওয়ে অত্যন্ত ব্যস্ত। দুপুর ২টো পর্যন্ত প্রাথমিক ভাবে এক্সপ্রেস ওয়েটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় ঝুঁকি নিতে চাইছে না রেল। সেকারণে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার কারণে তীব্র যানজট তৈরি হয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়।
মহারাষ্ট্রের ঠাণে জেলার প্রায় সব স্কুল এবং জুনিয়র কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটা পর্য ন্ত মুম্বইয়ে লাল সতর্কতা জারি থাকবে। তারপরে হলুদ সতর্কতা জারি করা হবে। তবে এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির দাপট আগামী কয়েকদিন জারি থাকবে বলেই পূর্বাভাস িদয়েছে আইএমডি। প্রতিবছরই বর্ষাতে বিপর্যস্ত হয় বাণিজ্যনগরী।












Click it and Unblock the Notifications