Weather alert: মেঘের গর্জন আর বৃষ্টি নিয়ে ঘুম ভাঙল শহরের, খেলনার মতো রাস্তায় ভাসছে গাড়ি

দিল্লিতে আবারও বাড়ছে যমুনা নদীর জল। বুধবার সকাল থেকেই দিল্লি,নয়ডা,গ্রেটার নয়ডা এলাকায় শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। খেলনার মতো জলে ভাসছে গাড়ি। ুপার্কিং লটে সারি সারি দাঁড়ানো গাড়ি ভাসছে।

সকাল থেকেই নয়ডা এবং দিল্লিতে শুরু হয়েছে প্রবল বর্ষণ। তাতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নয়ডায় সব স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনও ধাক্কা সামলে ওঠেনি দিল্লি। তারমধ্যেই আবার নয়ডা-গ্রেটার নয়ডায় নেমে এসেছে বিপর্যয়। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

Weather alert

গত তিন দিন ধরে লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত নয়ডা-গ্রেটার নয়ডা। অধিকাংশ জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। একাধিক রাস্তায় যানচলাচল বন্ধ করে দিতে হয়েেছ। পরিস্থিতিত বিবেচনা করে নয়ডায় সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। অধিকাংশ বেসরকারি দফতর ওয়ার্ক ফ্রম হোমের রাস্তায় হাঁটতে শুরু করেেছ।

নয়ডা-গ্রেটার নয়ডা উত্তর প্রদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বা শিল্প তালুক। এখানে একাধিক সংস্থার দফতর। সেকারণে হাইরাইজ বিল্ডিংও অনেক বেশি। নতুন করে এই সব জায়গায় বহুতল তৈরি হচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন বেআইনি এবং অপরিকল্পিত নির্মাণের কারণেই এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নয়ডায়।

ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি ভাসছে জলে। খেলনা গাড়ির মতো মনে হচ্ছে সেগুলিকে। এই পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে দিল্লির অবস্থাও খুব একটা ভাল নয়। বুধবার সকাল থেকেই দিল্লি এবং নয়ডায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। নতুন করে যমুনানদীর জল বাড়তে শুরু করেছে। গত একমাস ধরে দিল্লি বৃষ্টিতে বিপর্যস্ত। যমুনা নদীর জল বাড়লে আবার নতুন করে রাজধানীর একাধিক এলাকা প্লাবিত হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে দক্ষিণের রাজ্য কর্ণাটকও বৃষ্টিতে বিপর্যস্ত। সেখান হরপা বানের সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে একাধিক জায়গায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই কর্নাটকের একাধিক জায়গায় প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+