Weather Alert: ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা! উত্তরাখণ্ড-হিমাচলের সঙ্গে নাম জুড়ল বাংলারও

Weather Alert: বাংলায় ভাদ্র মাসের সবে শুরু। সেই ভাদ্রের শুরুতেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে বাংলা ছাড়াও উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অসম, মেঘালয়ে ২৩ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছেন ২১ অগাস্ট থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্চিপাতের কার্যকলাপ বৃদ্ধি পাবে। এছাড়াও দক্ষিণ ভারতের অংশ এহং গুজরাতে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত বজায় থাকবে।

Weather Alert

ওড়িশার ক্ষেত্রে এদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ২৩ অগাস্ট থেকে উত্তর ওড়িশায় বজ্রঝড়ের কার্যকলাপ বাড়তে পারে। এদিকে দিল্লির বিভিন্ন অংশে বৃষ্টিপাতের কারণে জল জমতে শুরু করেছে। রবিবার সেখানে হাল্কা বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে।

এদিন হিমাচল প্রদেশের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পার্বত্য রাজ্যে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

পূর্ব ভারত
আগামী চার দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ ও ২৩ অগাস্ট সেখানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ২২ ও ২৩ অগাস্ট। ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ২৩ অগাস্ট।

মধ্য ভারত
২২ অগাস্টের মধ্যে মধ্যপ্রদেশের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৯ ও ২০ অগাস্ট বিদর্ভের ওপরে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।

উত্তর-পূর্ব ভারত
অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ১৯-২৩ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম ও মেঘালয়ে ২১,২২, ২৩ অগাস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশে ২২ ও ২৩ অগাস্ট নাগাদ।

Weather Alert

উত্তর-পশ্চিম ভারত
আগামী চার দিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে ২৩ অগাস্টের মধ্যে উত্তরখণ্ডে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ অগাস্টের মধ্যে হিমাচল প্রদেশের ওপরে এই পরিস্থিতি তৈরি হতে পারে। ২২ অগাস্ট পশ্চিম উত্তর প্রদেশ এবং ২২ ও ২৩ অগাস্ট পূর্ব উত্তর প্রদেশে এই আবহাওয়া তৈরি হতে পারে।

দক্ষিণ ও পশ্চিম ভারত
আবহাওয়া দফতরের তরফ থেকে ২৩ অগাস্টের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণ ভারতের দক্ষিণ অংশে এবং গুজরাতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+