Weather Alert: মৌসুমী বায়ু বিদায়ের মধ্যেও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া একনজরে
Weather Alert: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে দেশের বিভিন্ন অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহার হবে। পাশাপাশি কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতও হতে পারে। ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের অবশিষ্টাংশ, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, গুজরাত, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু প্রত্যাহারের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড এবং এর সন্নিহিত অঞ্চলের ওপরে অবস্থিত নিম্নচাপের কারণে ৪ অক্টোবর বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার বিচ্ছিন্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি এবং কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। ৪-৬ অক্টোবর একই আবহাওয়া তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায়।
৭ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম ও মেঘালয়ের বিচ্ছিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি এবং কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ৭ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ অক্টোবর পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ের কিছু অংশ, ৫ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৬ অক্টোবর একইরকমের আবহাওয়া সম্ভাবনা রয়েছে অসম ও মেঘালয়ের কিছু অংশে।
আবহাওয়া দফতরের তরফে ৭ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪ অক্টোবর বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কোনও কোনও জায়গায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ অক্টোবর বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
৬ অক্টোবর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিচ্ছিন্ন অংশগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭ অক্টোবর অসম, মেঘালয়ের কিছু অংশে অনুরূপ আবহাওয়া থাকতে পারে।












Click it and Unblock the Notifications